আপনাদের মতামত
কিয়ামতের আলামত! এও জানতে হলো। এটাও দেখা লাগলো। সন্ত্রাসী ইসরাইলের পক্ষে গোপন চুক্তিতে সোমালিয়ায় রাডার স্থাপন করেছে আরব আমিরাত। নাউযুবিল্লাহ
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
স্যাটেলাইটের ছবি থেকে দেখা গেল সোমালিয়ার পুন্টল্যান্ডের বোসাসো বিমানবন্দরের কাছে স্থাপন করা রাডার।
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বোসাসো বিমানবন্দরকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সেখানে একটি সামরিক রাডার মোতায়েন করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে।
গত মার্চ মাসের শুরুর দিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের কাছে ইসরাইলের তৈরি ইএলএম-২০৮৪ থ্রিডি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে মাল্টি-মিশন রাডার স্থাপন করা হয়েছিল।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিমান চলাচলের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত সুদানে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা পাঠাতে অব্যাহতভাবে বোসাসো বিমানবন্দর ব্যবহার করছে। আরএসএফ গত দুই বছর ধরে সুদানের সামরিক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত।
চলতি বছরের শুরুর দিকে আরএসএফের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সুদান সরকার আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। তবে আরব আমিরাত আরএসএফকে সামরিকভাবে সমর্থন করার কথা অস্বীকার করেছে।
মিডল ইস্ট আইকে স্থানীয় একটি সূত্র জানায়, মার্চের শুরুতে আরএসএফ খার্তুমের অধিকাংশ অংশের নিয়ন্ত্রণ হারানোর পরপরই সংযুক্ত আরব আমিরাত ওই রাডারটি স্থাপন করে। রাডারটির উদ্দেশ্য হলো, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি, বিশেষ করে বোসাসো বিমানবন্দর লক্ষ্য করে বাইরে থেকে হুথিদের সম্ভাব্য হামলা শনাক্ত করা ও আগাম সতর্কবার্তা দেয়া।
আরো একটি স্থানীয় সূত্র জানায়, আরব আমিরাত গত বছরের শেষ দিকে বোসাসো বিমানবন্দরে রাডারটি স্থাপন করে।
সূত্রটি আরো জানায়, আরএসএফকে সহায়তা পাঠাতে আরব আমিরাত প্রতিদিন বোসাসো বিমানবন্দর ব্যবহার করছে। অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করতে সেখানে নিয়মিত বড় কার্গো বিমান অবতরণ করছে। অনেক সময় একসাথে পাঁচটি পর্যন্ত বড় চালান পাঠানো হচ্ছে।
বিষয়টির খুঁটিনাটি সম্পর্কে অবগত বিশেষজ্ঞরা বলেন, ‘এটি একটি গোপন চুক্তি। মন্ত্রিসভাসহ পুন্টল্যান্ড সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে জানেন না। ’
সোমালিয়া সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দীর্ঘদিনের।
পুন্টল্যান্ডেও ২০০৯ সাল থেকে বিশেষভাবে সক্রিয় আরব আমিরাত। অঞ্চলটি ভৌগোলিকভাবে আমিরাত ও ইয়েমেনের কাছাকাছি অবস্থিত।
পুন্টল্যান্ডভিত্তিক সিদরা ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ সালিম সাঈদ সালিম বলেন, সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও স্যাটেলাইটের ছবি প্রকাশ্যে আসার পরও পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাঈদ আবদুল্লাহি দেনি কিংবা তার প্রশাসন বিমানবন্দরে রাডারের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই নীরবতাই ইঙ্গিত দেয়, অভিযোগ সত্য। সন্ত্রাসী ইসরাইলের সাথে এর রকম সম্পর্ক বর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












