মন্তব্য কলাম
ইউনুসের দেশদ্রোহীতার বয়ান : এক সাংবাদিকের জবানবন্দি (১)
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
৩৬ জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হলে অন্য সকলের মতো আমিও অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম বর্তমান বিশে^র সবচেয়ে আলোচিত এবং এক জীবনে যা পাওয়া সম্ভব প্রায় তার সবকিছু পাওয়া একজন মানুষ এই দায়িত্ব নেয়ায় খুশির মাত্রা একটু বেশি ছিল। ধারণা করেছিলাম তার আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অসম্ভবকে সম্ভব করবেন। কার্যত সে আশা মরীচিকায় পরিণত হতে বেশি সময় নেয়নি। অল্পদিনেই বুঝতে পারলাম, এরা মূলত হাসিনা রেজিমে দিল্লির হেজিমনি থেকে বাংলাদেশকে বের করে পশ্চিমা হেজিমনিতে অনুপ্রবিষ্ট করার লক্ষ্যে আগত।
পশ্চিমা তল্পিবাহক ও তাদের অর্থে ক্ষুন্নিবৃত্তিকারী এনজিওজীবী, পশ্চিমা নাগরিক ও পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডধারী প্রবাসীরা ওই সকল দেশের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের প্রাণ, রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসে একের পর এক নানা রাষ্ট্রবিরোধী কর্মকা- পরিচালনা করেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে মার্কিন ইন্দো প্যাসিফিক পলিসি ও বার্মা এক বাস্তবায়নের প্রেক্ষাপট সৃষ্টিতে যা যা করা দরকার সবকিছু করাকে প্রাধিকার দিয়েছে।
এর অংশ হিসেবে ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণেই বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘আদিবাসী’ বলে সম্বোধন করেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় ওই সরকারে থাকা আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে স্থায়ীভাবে দূরত্ব তৈরি হয়ে যায়। হাসিনা রেজিমে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, অখন্ডতা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এর চেয়ে অনেক বড় বড় ঝুঁকি নিতে হয়েছিল। এমনকি জীবনের ঝুঁকিও। কাজেই এটা নিয়ে আমি বিচলিত হইনি।
কিন্তু সে সময়ে আমি দেখেছি উপদেষ্টামন্ডলী, ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ও অন্যভাবে সম্পৃক্ত প্রভাবশালী এনজিওজীবী সদস্যরা পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ও বঙ্গোপসাগরীয় অঞ্চল নিয়ে পশ্চিমা ধ্যান-ধারণা, এজেন্ডা ও স্বার্থ বাস্তবায়নে কীভাবে কাজ করেছে।
এমনকি জুলাইয়ের উত্তরাধিকার বলে দাবিকারি এনসিপির ভেতরেও একটি অংশ নিজেদেরকে বহুত্ববাদী চরিত্রে দাঁড় করাতে পার্বত্য চট্টগ্রামের এমন কিছু লোকদেরকে নিজেদের সাথে সম্পৃক্ত করে যারা মূলত জুলাই আন্দোলনের সময় আদালতের রায়ে কোটা বাতিল হওয়ায় বাতিল হওয়া কোটা পুনর্বহালের জন্য আন্দোলন করেছে। এ সময় আদিবাসী বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য অনেক কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বারবার যোগাযোগ করেছি, কিন্তু তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কখনো।
সাংবিধানিক ও সরকারের ধারাবাহিক অবস্থানের বিরুদ্ধে গিয়ে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংযুক্ত করেছে। ঐকমত্য কমিশন রাষ্ট্রবিরোধী ও রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীদের সাথে মহান জাতীয় সংসদের কার্যালয়ে বৈঠক করেছে। আমরাও ঐক্যবদ্ধ কমিশনের সাথে পাল্টা বৈঠক করে আমাদের প্রবল আপত্তির কথা এবং প্রয়োজনে এ নিয়ে কঠোর আন্দোলন করা হবে সেটাও জানিয়ে দিয়ে আসি।
এরপর আসে পাঠ্যপুস্তক ইস্যু। এনিয়ে আমাদের অনেক আন্দোলন, সভা সেমিনার ও লেখালেখি করতে হয়েছে। সে সময় আমরা বিএনপি, জামাত, গণআধিকার পরিষদ, এল ডি পি, এনডিপি, ‘ইসলামী’ আন্দোলন, হেফাজত, লেবার পার্টি, এবি পার্টিসহ জাতীয় রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে সেমিনার করে একটি জাতীয় অবস্থান তৈরি করি।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












