‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪)
একাদশত:
আহমদ রেযাখাঁ সাহেবের কিতাবে আরো উল্লেখ রয়েছে-
بلکہ اولیاء علیہم السلام اجمعین
অর্থ:“বরং সকল আওলিয়া আলাইহিমুস সালাম।”
এখানে শুধু হযরত আহলু বাইত আলাইহিমুস সালাম উনাদের ক্ষেত্রেই নয় বরং হযরত আওলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিগণ উনাদের ক্ষেত্রেও
عَلَيْهِمُ السَّلَامُ অর্থাৎ عَلَيْهِ السَّلَامُ ব্যবহার করা হয়েছে।
দ্বাদশত:
হযরত শাহ আবদুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি উনার “সিররুশ শাহাদাতাইন” কিতাবে লিখেছেন-
فَاسْتَنَابَتِ الْحَسَنَيْنِ عَلَيْهِمَا السَّلَامُ
অর্থ: “তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী ইমাম হাসান আলাইহিস সালাম উনাকে ও সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে নায়েব বা স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন।” সূত্র: সিররুশ শাহাদাতাইন, পৃষ্ঠা ৭২।
অতএব, একজন প্রসিদ্ধ সুন্নী আলিম, প্রখ্যাত মুহাদ্দিছ উনার কিতাবেও সাইয়্যিদুনা হযরত ইমামুম ছানী (হাসান) আলাইহিস সালাম ও হযরত ইমামুম ছালিছ (হুসাইন) আলাইহিস সালাম উনাদের নাম মুবারকে عَلَيْهِ السَّلَامُ ব্যবহারের নজির রয়েছে।
ত্রয়োদশত:
শুধু পরবর্তী যুগের আলেম নয়, বহু প্রাচীন ও মধ্যযুগীয় কিতাবেও গায়রে নবীদের নামে عَلَيْهِ السَّلَامُ ও عَلَيْهَا السَّلَامُ ব্যবহারের নজির রয়েছে।
যেমন:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীকাহ আলাইহাস সালাম উনার সর্ম্পকে কিতাবে বর্ণিত রয়েছে-
حضرت ام المؤمنين (عائشة) صديقة عَلَيْهَا السَّلَامُ
অর্থ: হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীকাহ (আয়িশাহ) আলাইহাস সালাম।
যেমন: মুসনাদু ইবনিল জা‘দ, পৃষ্ঠা ৪১৩
আত-তাবাকাতুল কুবরা, ১০/৭৬
সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার সর্ম্পকে অনেক কিতাবে বর্ণিত রয়েছে-
حضرت (فاطمة) الزهراء عليها السلام
অর্থ: হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম।
যেমন: আল-উম্ম ইমাম শাফেয়ী, ৪/৫৫
কিতাবুল আমওয়াল আবু উবায়দ, পৃষ্ঠা ৬২৭
আল-ইখতিলাফ ফিল লাফয ইবনু কুতাইবা, পৃষ্ঠা ৫৬
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম উনার সর্ম্পকে কিতাবে বর্ণিত রয়েছে-
حضرت الامام الثالث (الحسين) عليه السلام
অর্র্থ: হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম।
যেমন: আয-যুহদ ইমাম আহমদ ইবনে হাম্বল, পৃষ্ঠা ২৭৯
মাকতালু আমীরিল মুমিনীন আলী ইবনে আবি তালিব , ইবনু আবিদ্দুনিয়া, পৃষ্ঠা ৮৮
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন
- পর্ব ৩ ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) ১৫ নভেম্বর, ২০২৬
- পর্ব ৪ ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮)
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুব…
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪)
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَ…
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتّٰـى يُـحَكِّمُوْكَ فِـيْمَا شَج…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।