মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক (১)
যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে সম্মানিত নুবুওওয়াত মুবারক, সম্মানিত রিসালাত মুবারক, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের, উনাদের দ্বারা সম্মানিত খিদমত মুবারক, সম্মানিত রহমত মুবারক এবং সম্মানিত ইলিম মুবারক ইত্যাদি সমস্ত কিছু থেকে বেনিয়ায করে, পবিত্র করার মতো পবিত্র করে, সমস্ত প্রকার সম্মানিত নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করে এবং সমগ্র কায়িনাতের মালিক হিসেবে সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনারা একই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ! উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হওয়ার কারণে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যত পবিত্রতা মুবারক, সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক রয়েছেন, সমস্ত পবিত্রতা মুবারক, সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী হচ্ছেন উনারা। উনাদের সম্মানার্থেই সমস্ত কায়িনাত পবিত্রতাসহ সমস্ত প্রকার নিয়ামত মুবারক লাভ করেছেন, করছেন এবং অনন্তকাল যাবৎ লাভ করবেন। সুবহানাল্লাহ! উনারা কামিল বা পরিপূর্ণ হয়েই সৃষ্টি মুবারক হয়েছেন, উনাদের সাথেও নতুন করে সংযুক্ত বা সম্পৃক্ত হওয়ার কিছুই নেই। সুবহানাল্লাহ! যদি বলে উনাদের সাথে নতুন কিছু সংযুক্ত বা সম্পৃক্ত হলে উনাদের মর্যাদা বৃদ্ধি হবে, সেটা সুস্পষ্ট কুফরী হবে। না‘ঊযুবিল্লাহ! উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত পবিত্রতা মুবারক, সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের মালিক হচ্ছেন উনারা। সুবহানাল্লাহ!
আল্লামা হযরত ইমাম আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমূদ হাফিযুদ্দীন নাসাফী হানাফী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৭১০ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত তাফসীরগ্রন্থ ‘মাদারিকুত তান্যীল ওয়া হাক্বাইকুত তা’ওইল (তাফসীরে নাসাফী শরীফ)’ উনার মধ্যে বলেন,
اِنَّ سَيِّدَنَا حَضْرَتْ اَلْفَارُوْقَ الْاَعْظَمَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَا قَاطِعٌ بِكِذْبِ الْمُنِافِقِيْـنَ لِاَنَّ اللهَ عَصَمَكَ مِنْ وُقُوْعِ الذُّبَابِ عَلـٰى جِلْدِكَ لِاَنَّهٗ يَقَعُ النَّجَاسَاتِ فَيَتَلَطَّخُ بِـهَا فَلَمَّا عَصَمَكَ اللهُ مِنْ ذٰلِكَ الْقَدْرِ مِنَ الذَّرِّ فَكَيْفَ لَا يَعْصِمُكَ عَنْ صُحْبَةِ مَنْ تَكُوْنُ مُتَلَطِّخَةٌ بِـمِثْلِ هٰذِهِ الْفَاحِشَةِ وَقَالَ سَيِّدُنَا حَضْرَتْ ذُو النُّوْرَيْنِ عَلَيْهِ السَّلَامُ اِنَّ اللهَ مَا اَوْقَعَ ظِلَّكَ عَلَى الْاَرْضِ لِئَلَّا يَضَعَ اِنْسَانٌ قَدَمَهٗ عَلـٰى ذٰلِكَ الظِّلِّ فَلَمَّا لَـمْ يُـمَكِّنْ اَحَدًا مَنْ وَضَعَ الْقَدَمَ عَلـٰى ظِلِّكَ كَيْفَ يُـمَكِّنُ اَحَدًا مِنْ تَلْوِيْثِ عِرْضِ زَوْجَتِكَ وَكَذَا قَالَ اِمَامُ الْاَوَّلِ سَيِّدُنَا حَضْرَتْ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ اِنَّ حَضْرَتْ جِبْـرِيْلَ عَلَيْهِ السَّلَامُ اَخْبَـرَكَ اَنَّ عَلـٰى نَعْلَيْكَ قَذَرًا وَاَمَرَكَ بِاِخْرَاجِ النَّعْلِ عَنْ رِّجْلِكَ بِسَبَبِ مَا اِلْتَصَقَ بِهٖ مِنَ الْقَذَرِ فَكَيْفَ لَا يَاْمُرُكَ بِاِخْرَاجِهَا بِتَقْدِيْرِ اَنْ تَكُوْنَ مُتَلَطِّخَةٌ بِشَىْءٍ مِّنَ الْفَوَاحِشِ
অর্থ: “(ইফক্বের ঘটনার সময় মুনাফিক্বরা যখন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার প্রতি মিথ্যা অপবাদ দেয়, তখন) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য মুবারক করে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, আমি মুনাফিক্বদের মিথ্যাকে অর্থাৎ মুনাফিকগুলো যে মহাসম্মানতি ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার বিরুদ্ধে কাট্টা মিথ্যা অপবাদ রটাচ্ছে, সেটাকে বাতিল ঘোষণা করছি। তারা যা রটাচ্ছে এটা কাট্টা মিথ্যা অপবাদ। কেননা মহান আল্লাহ পাক তিনি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র জিসিম মুবারক অর্থাৎ শরীর মুবারক) উনার উপর মাছি বসা থেকে আপনাকে হেফাযত মুবারক করেছেন। কারণ মাছি ময়লার মধ্যে বসে ময়লাযুক্ত হয়ে যায়। কাজেই, মহান আল্লাহ পাক তিনি যখন আপনাকে ঐ র্যারা পরিমাণ, অনু পরিমাণ বিষয় থেকে হেফাযত মুবারক করেছেন, তাহলে মহান আল্লাহ পাক তিনি কিভাবে আপনাকে এমন কারো সংস্পর্শ থেকে হেফাযত মুবারক করবেন না, যিনি এই ধরনের ফাহিশাহ্ বা অশ্লীল-অশালীন বিষয়ের সাথে জড়িত থাকবেন? অর্থাৎ কস্মিনকালেও তিনি এমন বিষয়ের সাথে কোনভাবেই জড়িত নন। মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন। শুধু তাই নয়; বরং উনাদের সম্মানার্থেই সমস্ত কায়িনাত পবিত্রতা লাভ করেছেন, করছেন এবং অনন্তকাল যাবৎ লাভ করবেন। সুবহানাল্লাহ! কাজেই, মুনাফিক্বগুলো যেটা রটাচ্ছে, এটা কাট্টা মিথ্যা অপবাদ। আর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বললেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আপনার ছায়া মুবারক যমীনে পতিত করেন নি, যেন ঐ ছায়া মুবারক উনার উপর মানুষ তার পা না রাখতে পারে। কাজেই, যখন মহান আল্লাহ পাক তিনি কাউকে আপনার ছায়া মুবারক উনাকে পদদলিত করার ক্ষমতা দেন নি, তাহলে মহান আল্লাহ পাক তিনি কিভাবে কাউকে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার সম্মান-ইয্যত, মর্যাদা মুবারক উনাকে কলুষিত করার ক্ষমতা দিবেন? (অর্থাৎ কস্মিনকালেও এটা সম্ভব না। মূলত মুনাফিক্বগুলো যেটা রটাচ্ছে, এটা কাট্টা মিথ্যা অপবাদ। মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন, উনারাই হচ্ছেন সমস্ত পবিত্রতার মালিক। উনাদের সম্মানার্থেই সমস্ত কায়িনাত পবিত্রতা লাভ করেছেন, করছেন এবং অনন্তকাল যাবৎ লাভ করবেন। সুবহানাল্লাহ!) আর অনুরূপভাবে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, নিশ্চয়ই (মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে) হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আপনাকে সংবাদ মুবারক দিয়েছেন যে, আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফখর মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র না’লাইন শরীফ) উনার মধ্যে সামান্য পরিমাণ অপবিত্রতার ছোয়া রয়েছে। আর আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুদ দারাজাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বদম মুবারক) থেকে সেই মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফখর মুবারক খুলে ফেলার জন্য হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ আরযী পেশ করেছিলেন এ কারণে যে, মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফখর মুবারক উনার মধ্যে সামান্য পরিমাণ অপবিত্রতার ছোয়া লেগেছিলো। (যদি তাই হয়ে থাকে, তাহলে বলতে হয় যে), যদি মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি এই ধরনের ফাহিশাহ্ বা অশ্লীল-অশালীন বিষয়ের সাথে জড়িত থাকতেন, না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! না‘ঊযুবিল্লাহ! তাহলে মহান আল্লাহ পাক তিনি উনাকে অপসারণ করার জন্য কিভাবে আপনাকে বলবেন না? অর্থাৎ কস্মিনকালেও এটা সম্ভব না। মূলত মুনাফিক্বগুলো যেটা রটাচ্ছে, এটা কাট্টা মিথ্যা অপবাদ। মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন। শুধু তাই নয়; বরং উনাদের সম্মানার্থেই সমস্ত কায়িনাত পবিত্রতা লাভ করেছেন, করছেন এবং অনন্তকাল যাবৎ লাভ করবেন।” সুবহানাল্লাহ! (মাদারিকুত তানযীল ২/৪৯২)
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক
- পর্ব ১ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক (১) আপনি এখন এটি পড়ছেন
- পর্ব ২ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক (২) ২৩ নভেম্বর, ২০২৬
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।