আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
ইথিওপিয়ার সরকারের স্বৈরাচারী বল প্রয়োগের বিপরীতে তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশের মত স্বনামধন্য মুসলিম দেশগুলো সমন্বিতভাবে ইথিওপিয়ার সমস্যা সমাধানে সক্রিয় হোক- এটা বিশ্ব মুসলিমের প্রত্যাশা।
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
ইথিওপিয়ার বর্তমান সংঘাতের পেছনে রয়েছে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। একসময় দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর একটি ছিল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।
তিগ্রাই জাতিগোষ্ঠীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার তুলনায় কম হলেও, টিপিএলএফ প্রায় তিন দশক ধরে ইথিওপিয়া শাসন করা রাজনৈতিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে কেন্দ্রীয় সরকার ও তিগ্রাইয়ের নেতৃত্বের মধ্যে ক্ষমতা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ বাড়তে থাকে।
এই বিরোধ ধীরে ধীরে গভীর হয়ে একপর্যায়ে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। ২০১৮ সালে দীর্ঘদিনের সরকারবিরোধী বিক্ষোভের পর আবি আহমেদ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হয়। ক্ষমতায় এসে সে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নেয় এবং প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করে। এর স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পায়।
তবে ক্ষমতায় আসার পর থেকেই তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সঙ্গে আবি সরকারের সম্পর্ক খারাপ হতে থাকে। ২০১৯ সালে আবি পুরোনো ক্ষমতাসীন জোট ভেঙে প্রসপারিটি পার্টি গঠন করেন। টিপিএলএফ এই নতুন দলে যোগ দিতে অস্বীকৃতি জানায়। এতে দুই পক্ষের রাজনৈতিক বিরোধ তীব্র হয়।
এরপর ২০২২ সালের শান্তি চুক্তির মাধ্যমে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রাইয়ের ভয়াবহ যুদ্ধের অবসান হয়েছিল।
একবিংশ শতাব্দীর অন্যতম প্রাণঘাতী এই সংঘাতের পর গত সপ্তাহে আবারও তিগ্রাইয়ে সহিংসতা শুরু হয়েছে। তবে এবার যুদ্ধের মিত্র ও শত্রুর সমীকরণ বদলে গেছে।
ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সরকার উৎখাতের লক্ষ্যে একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে।
‘অ্যালায়েন্স ফর সারভাইভাল’ নামের এই জোটে রয়েছে আমহারা অঞ্চলের ‘ফানো’ মিলিশিয়া, ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ), তিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এবং আরও চারটি ছোট সশস্ত্র গোষ্ঠী।
এই সাতটি গোষ্ঠী প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ, গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো এবং দেশকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে। তাদের দাবি, ইথিওপিয়া বর্তমানে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
শুধু দেশেই না পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক নেই ইথিওপিয়ার। ইরিত্রিয়ার সঙ্গে বিরোধ মীমাংসা করলেও নীল নদে বাঁধ নির্মাণ করে বিরোধের জন্ম দিয়েছে মিশরের সঙ্গে।
বস্তুত, আন্তর্জাতিক রাজনীতির অন্যতম ঘুটি হচ্ছে ইথিওপিয়া। পশ্চিমারা চাচ্ছে আবি সরকারের সঙ্গে বিরোধ তৈরি করে মিশরকে চাপে রাখতে। আফ্রিকার মধ্যে ইথিওপিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে চীনের বিনিয়োগ সবচেয়ে বেশি। তাই আমেরিকা, ইসরায়েল আবি আহমেদকে ব্যবহার করে চীনের বিনিয়োগে বাধা দিতে চাচ্ছে। আবার, সহযোগিতার নামে আফ্রিকার দেশগুলোকে চুষে খাওয়া ফ্রান্স চাচ্ছে তার শোষণনীতির বিরুদ্ধে যেন কেউ মাথা তুলে না দাঁড়াতে পারে সে জন্য আবি আহমেদের জনপ্রিয়তাকে অঙ্কুরেই বিনষ্ট করতে চায়। এছাড়া আঞ্চলিক কিছু বিদ্রোহী ও সন্ত্রাসী সংগঠনগুলোর পাঁয়তারায় ইথিওপিয়া ফের ভয়াবহ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। টাইগ্রের বিবদমান সংঘর্ষ বন্ধ না হলে তা ছড়িয়ে পড়বে পুরো দেশে। যা আরেকটি গৃহযুদ্ধের সূচনা করবে। আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে ইথিওপিয়ায়। তাই অচিরে এই সংঘাত বন্ধ না হলে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে অথর্ব ও.আইসির পরিবর্তে পাকিস্তান, তুরষ্ক, বাংলাদেশ, আমেরিকা ইত্যাদি মুসলিম দেশগুলো সমন্বিত প্রয়াস চালাতে পারে। তাতে বন্ধ হতে পারে ইথিওপিয়ার মর্মান্তিক গৃহযুদ্ধ। ভয়াবহ দুর্ভিক্ষ।
ইথিওপিয়া একটি মুসলিম দেশ। স্বনামধন্য মুসলিম দেশগুলো ইথিওপিয়ার দুরাবস্থা নির্মাণ অগ্রণী হবে- এটাই বিশ্বমুসলিমের প্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












