কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও আশপাশের কারখানায় হামলার ঘটনায় একে একে বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি শিল্পকারখানা। এতে এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ হাজার শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে শ্রীপুরের বেরাইদেরচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, এসব কারখানায় মোট ৭০ হাজার ৪৪৬ জন শ্রমিক কাজ করেন। এর মধ্যে ফখরুদ্দিন টেক্সটাইল ও ডেনিম্যাক লিমিটেডে ১০ হাজার করে, আমান টেক্স লিমিটেডে ৮ হাজার ৫০০, হ্যামস গার্মেন্টসে ৭ হাজার এবং মেঘনা ডেনিম লিমিটেডে ৫ হাজার ৫০০ শ্রমিক রয়েছেন।
একটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি থেকে শুরু হওয়া অসন্তোষ দ্রুত আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ায় শ্রীপুরের ওই শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মস্থলে অনুপস্থিতি এবং কারখানাগুলো পুনরায় চালুর সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে এসব কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সুনির্দিষ্ট বিষয় এবং কারখানা কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।
আরও পড়ুন
সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে
মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম…
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর…
ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি
টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে…
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।