মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে

জামীল আল-মাদানী প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫০
ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে ৩ লাখ ১১ হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ। গত এক বছরে এই অর্থ বেড়েছে ১৩ শতাংশের বেশি। একই সময়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদ নিরাপদে রাখতে সিন্দুক কেনার প্রবণতাও বেড়েছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের প্রতি অনাস্থা, অবৈধ অর্থ জমিয়ে রাখা ও ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ ধরে রাখা হচ্ছে। ব্যাংকে বড় অঙ্কের চেক নগদায়ন করতে গিয়ে এক হাজার টাকার নোট পাচ্ছেন না অনেক গ্রাহক। পাঁচ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে গেলেও কাউন্টার থেকে দেওয়া হচ্ছে ৫০০, ১০০, ৫০ কিংবা ২০ টাকার নোট।

বিভিন্ন ব্যাংকের শাখায় বড় অঙ্কের টাকা তুলতে যাওয়া গ্রাহকদের অনেকেই জানিয়েছেন এ ধরনের অভিজ্ঞতার কথা। ফলে প্রশ্ন উঠেছে, অর্থনীতিতে বিপুল পরিমাণ নগদ টাকা থাকার পরও ব্যাংকগুলো কেন গ্রাহকের চাহিদা অনুযায়ী বড় নোট দিতে পারছে না। এ অবস্থায় ১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিল করে বিনা প্রশ্নে ব্যাংকে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এর ফলে একদিকে কালো টাকা ব্যাংকে চলে আসবে, অন্যদিকে ব্যাংকগুলোর তারল্য সংকট কিছুটা হলেও কমবে। এদিকে একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সারা দেশে চলমান সহিংস ঘটনায় ব্যবহৃত হচ্ছে ঘরে মজুদ করা টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, উচ্চবিত্ত ও ব্যবসায়ী শ্রেণির মধ্যে নিজেদের কাছে নগদ অর্থ রাখার প্রবণতা তুলনামূলক বেশি। বিশেষ করে যাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা রয়েছে, তাদের কেউ কেউ ব্যাংকে টাকা না রেখে নগদে সংরক্ষণ করেন। বড় অঙ্কের অর্থ অল্প জায়গায় রাখতে সুবিধা হওয়ায় এক হাজার টাকার নোটের ব্যবহারও এ ক্ষেত্রে বেশি।

অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা নগদ অর্থ জমিয়ে রাখতে বড় নোট পছন্দ করেন। এসব অর্থ আর্থিক ব্যবস্থার বাইরে চলে গেলে প্রকৃত মালিক ও অর্থের উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই শুধু ব্যাংকে টাকা ফেরানোর উদ্যোগ না নিয়ে অবৈধ অর্থের উৎস বন্ধ করাও জরুরি।

নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিজেদের কাছে সংরক্ষণের প্রবণতার আরেকটি চিত্র পাওয়া যাচ্ছে পুরান ঢাকার বংশালের সিন্দুকের বাজারে। ব্যবসায়ীদের দাবি, গত ১০ বছরে সিন্দুকের বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। আগে সাধারণ সিন্দুকের চাহিদা বেশি থাকলেও গত পাঁচ বছরে ডিজিটাল সিন্দুকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ১০ মিনিট আগে গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় ১২ মিনিট আগে আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক… ১৩ মিনিট আগে কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক ১৩ মিনিট আগে ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ১৮ মিনিট আগে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ১৯ মিনিট আগে মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম… ২১ মিনিট আগে খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি ২৪ মিনিট আগে পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর… ১ ঘণ্টা আগে ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে… ১ ঘণ্টা আগে শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা ১৩ ঘণ্টা আগে ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি… ১৩ ঘণ্টা আগে