মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়

জামীল আল-মাদানী প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৮
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরের মাত্র সাড়ে চার মাসেই গ্যাসখাতের জন্য নির্ধারিত বার্ষিক ভর্তুকি বরাদ্দের প্রায় চার গুণ অর্থ ছাড় করেছে সরকার। চড়া দামের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে, ফলে এখন উন্নয়ন ব্যয়ে কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে।

অর্থবিভাগ ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ গত জুলাই মাস থেকে এপর্যন্ত গ্যাস ভর্তুকি বাবদ ২২,৩০০ কোটি টাকা ছাড় করেছেÑযার মধ্যে গত বুধবারও ৩,০০০ কোটি টাকা ছাড় করা হয়। অথচ পুরো অর্থবছরের জন্য এই খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছিল প্রায় ৬,০০০ কোটি টাকা।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়া, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায়Ñচড়া দরের স্পট মার্কেটের ওপর বাংলাদেশের নির্ভরতা অনেক বেড়ে গেছেÑযেখানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে গ্যাস ভর্তুকির বিল ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, এ পরিস্থিতিতে ভর্তুকির চাপ কমাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল সরকার। তবে শ্রমিক আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কেনার পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

অর্থবিভাগের এক কর্মকর্তা বলেন, পরিস্থিতির উন্নতি না হলে- গ্যাস খাতের বাড়তি ভর্তুকি মেটাতে উন্নয়ন বরাদ্দ কমানো অথবা অন্যান্য খাতের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এতে সরকারের উন্নয়ন ব্যয় ও সামগ্রিক বাজেট ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হবে।

এবিষয়ে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, দেশের অর্থনীতি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং এখাতের ভর্তুকি সমন্বয় বা ব্যবস্থাপনা অন্যতম। একদিকে ভর্তুকির অর্থ জোগান দেওয়া কঠিন, অন্যদিকে ভর্তুকি তুলে নিলে মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে, এর কোনো সহজ সমাধান দেখা যাচ্ছে না। ফলে এরকম পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানো এবং সরকারি অর্থ ব্যয়ে দায়িত্বপ্রাপ্তদের অনেক বেশি কৌশলী হতে হবে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ১০ মিনিট আগে আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক… ১৩ মিনিট আগে কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক ১৩ মিনিট আগে ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ১৮ মিনিট আগে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ১৯ মিনিট আগে ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে ২০ মিনিট আগে মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম… ২১ মিনিট আগে খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি ২৪ মিনিট আগে পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর… ১ ঘণ্টা আগে ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে… ১ ঘণ্টা আগে শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা ১৩ ঘণ্টা আগে ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি… ১৩ ঘণ্টা আগে