মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকেরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকেরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে শ্রমিকেরা নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দেন।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে মজুরি বোর্ডের সভা চলছিল। সভায় মালিকপক্ষের মজুরির প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
মালিকপক্ষ কত টাকা মজুরির প্রস্তাব দেয়, তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কৌতূহল রয়েছে। এ বিষয়ে দায়িত্বশীল আগেই মন্তব্য করতে রাজি হননি। তবে এক সপ্তাহ আগে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গিয়েছিল, তারা ১৫ হাজার টাকার আশপাশে মজুরির প্রস্তাব দিতে পারেন। এরপর এ অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা জানা যায়নি।
তবে চলতি বছর নিম্নতম মজুরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ সমস্যার স্থায়ী সমাধানে নির্দিষ্ট মানদ-ের ভিত্তিতে নিয়মিত মজুরি সমন্বয়ের প্রস্তাবও দেওয়ার কথা রয়েছে মালিকপক্ষের। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা এ তথ্য জানিয়েছেন।
মজুরি বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোশাক খাতে টানা প্রায় তিন সপ্তাহ ধরে শ্রম অসন্তোষ চলায় মজুরি ইস্যুটির দ্রুত সমাধান করতে চায় বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরির প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর…
ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি
টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে…
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।