প্রকাশনার আড়ালে লাল সন্ত্রাস:
অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী সর্বহারা পার্টির তাত্ত্বিকদের বই
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার মূল শর্ত হলো উগ্রবাদ ও সহিংসতার প্রচার বন্ধ করা। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, জ্ঞানচর্চা ও সাহিত্য প্রকাশের আড়ালে একশ্রেণীর চরমপন্থী মতাদর্শের অনুসারী আমাদের দেশে ইতিহাস-কুখ্যাত গণহত্যাকারী ও উগ্র সন্ত্রাসী নেতাদের রাজনৈতিক দর্শন সংবলিত বইপুস্তক অবাধে বিক্রি করছে। যে সমস্ত সন্ত্রাসী ও উগ্রবাদী মতাদর্শের কারণে বিশে^ কোটি কোটি মানুষের রক্ত ঝরেছে, তাদের বর্বরোচিত জীবনী ও রাজনৈতিক রচনাবলী আজ সাধারণ পাঠকদের মাঝে ছড়িয়ে দেওয়ার এক হীন প্রচেষ্টা চলছে। দেখার যেন কেউ নেই!
ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যারা মানবতাবিরোধী হিসেবে চিহ্নিত, তাদেরই একশ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী ও প্রকাশক 'মহান বিপ্লবী' বা 'সংগ্রামী' হিসেবে পাঠকের সামনে উপস্থাপন করছে। অথচ এই একই সুশীল সমাজ ইসলামী ভাবধারার যেকোনো স্বতঃস্ফূর্ত জাগরণ বা বিপ্লবকে উগ্রবাদ আখ্যা দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। এই দ্বিমুখী নীতি ও হিপোক্রেসি আজ দেশের সচেতন সমাজকে স্তম্ভিত করেছে। ইতিহাস স্বাক্ষী, এডলফ হিটলারের উগ্র জাতিভিত্তিক রাজনৈতিক দর্শনের কারণে অন্যায় ও নির্মমভাবে বিশ^জুড়ে ১ কোটি ৭০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল। এই চরম মানবতাবিরোধী নেতার রাজনীতি ও মানসিকতা চর্চার বই কীভাবে বাংলাদেশে আমদানি ও প্রকাশ হচ্ছে-তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে 'বিভাস' ও 'শব্দশিল্প' নামে দুটি প্রকাশনী হিটলারের ‘মাইন ক্যাম্ফ’, ‘হিটলারের ডায়েরি’ এবং মোহাম্মদ পারভেজ খানের অনূদিত ‘হিটলার'স ওয়ার দ্য ফাস্ট টেন মানথ্স’ বাজারে সরবরাহ করছে।
একইভাবে, যে স্টালিন বর্বরোচিত কায়দায় প্রায় আড়াই কোটি মানুষকে হত্যার জন্য দায়ী, সেই কুখ্যাত কমিউনিস্ট নেতার রাজনৈতিক চিন্তাধারা এদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। মনির জামান রচিত স্টালিনের জীবনীগ্রন্থটি প্রকাশ করেছে ‘ভাষাপ্রকাশ’ নামের একটি প্রকাশনী। বিশ^জুড়ে সাড়ে চার কোটি মানুষের মৃত্যুর কারণ হিসেবে অভিযুক্ত মাও সেতুং-এর রাজনৈতিক দর্শন প্রচার করতেও পিছপা হয়নি একটি চরমপন্থী চক্র। ‘নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স’ থেকে প্রকাশিত মুহম্মদ আবদুল লতিফ ও গ. ক. ম আলমগীরের অনূদিত ‘দ্য লিটল রেড বুক’, ‘দ্যু প্রকাশন’ থেকে প্রকাশিত কায়েস সৈয়দ অনূদিত মাওয়ের কবিতা সংকলন ‘আকাশে আলো আনে মোরগের ডাক’, এবং ‘লালপিঁপড়া’ প্রকাশনী থেকে প্রকাশিত দিলারা রিঙকি অনূদিত ‘মাও সেতুঙের কবিতা’-এসবের মাধ্যমে জনবিচ্ছিন্ন ও চরমপন্থী মতাদর্শকে তরুণ প্রজন্মের মগজধোলাইয়ে ব্যবহার করা হচ্ছে।
তদুপরি, উগ্র মার্কসবাদী ও সন্ত্রাসী হিসেবে বিশ^জুড়ে বিতর্কিত চরিত্র চে গুয়েভারাকে আজ আমাদের তরুণ সমাজের কাছে 'হিরো' হিসেবে গড়ে তোলার পরিকল্পিত চেষ্টা দেখা যাচ্ছে। তার বিভিন্ন উক্তিকে নীতিবাক্যের মতো প্রচার করে এক ধরনের চরমপন্থী সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, ‘বাতিঘর’ ও ‘জোনাকি প্রকাশনী’র উদ্যোগে কাজী সিরাজ অনূদিত ‘চে গুয়েভারার ডায়েরি’ এবং রাজীব মঈনুদ্দিন অনূদিত ‘মোটর বাইকে চে গুয়েভারার সাথে’ শীর্ষক বইগুলো অবাধে বাজারজাত হচ্ছে।
সবচেয়ে মারাত্মক বিষয় হলো, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কুখ্যাত কমিউনিস্ট নেতা সিরাজ শিকদার ও তার সর্বহারা পার্টির ভূমিকা। ১৯৭১ সালে স্বাধীনতার পর যার নেতৃত্বে এদেশের একাধিক থানা আক্রমণ, অস্ত্র লুট, ব্যাংক ডাকাতি এবং 'শ্রেণিশত্রু' খতমের নামে নিরীহ শিক্ষক, মুরুব্বি ও গ্রাম্য চেয়ারম্যানদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল-এমনকি ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় যে বাহিনীর লোকেরা লঙ্গরখানা আক্রমণ ও ত্রাণ লুট করতে দ্বিধা করেনি-সেই সন্ত্রাসী সিরাজ শিকদারের উগ্র রাজনৈতিক রচনাবলী আজ বাজারে সহজলভ্য! ‘শ্রাবণ প্রকাশনী’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘সিরাজ সিকদার এর নির্বাচিত রাজনৈতিক রচনাবলী’ প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।প্রকাশনার স্বাধীনতার নামে উগ্রবাদ ও সহিংসতার এই ভয়াবহ চর্চা কোনো স্বাধীন রাষ্ট্রে চলতে পারে না। দেশের স্থিতিশীলতা, শান্তি ও জনশৃঙ্খলার স্বার্থে এই উগ্র মতাদর্শিক বইগুলোর প্রকাশ ও বিপণন অবিলম্বে বন্ধ করা জরুরি। কোন কোন লেখক ও প্রকাশনা সংস্থা এজাতীয় কর্মকা-ের সাথে জড়িত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদন্তের মাধ্যমে তাদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসাই এখন সচেতন নাগরিক সমাজের মূল দাবি।
-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যদি গোবর-গোচনা থেকে বিরত থাকতে চান, তাহলে বিধর্মীদের হোটেলে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুশরিকরা (পূজারী) নাপাক”।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












