‘ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন’ বক্তব্য নিয়ে আদালতে যা জানালেন ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক:
'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'- আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
পরে এ ধরনের বক্তব্য না দিতে সর্তক করে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সেই সাথে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গিয়েছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।
এ ঘটনায় গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
আরও পড়ুন
সব ›
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর)…
‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ৭ ডিসেম্বর, ভিভিআইপি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আ…
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স…
হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা -রিজভী
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত…
হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত -শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন…
চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।