সম্পাদকীয়-১
অনেক কিছু করার প্রচারনা চালালেও জিডিপি এবং দেশের উন্নয়নের মূল ভিত্তি অর্থনীতির লাইফ লাইন এসএমই উদ্যোক্তাদের জন্য অন্তর্বর্তী সরকার কিছুই করছে না
, ১৭ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ২০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পরিকল্পনা বিভাগের প্রতিবেদন বলছে, ২০২৪ সালে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমইর অবদান প্রায় ৩৫ শতাংশ হওয়ার কথা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০১৩ অনুসারে, দেশে এসএমইর সংখ্যা ছিল ৭৮ লাখ ৮০ হাজার। বর্তমানে এই সংখ্যা কোটিরও বেশি অতিক্রম করছে বলে জানা যায়।
বর্তমানে ক্রমাগত মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেক উদ্যোক্তা পণ্য বিক্রি বাড়াতে হিমশিম খাচ্ছেন।
চলমান রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণে উচ্চ সুদের হারের কারণেও দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) তাদের ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিপর্যস্ত হচ্ছেন।
ঢাকার এসএমই প্রতিষ্ঠান সুআঁশ'র মালিক বলেন, 'গত তিন মাসে শোরুম, কারখানা ভাড়া ও কর্মীদের বেতন মিলিয়ে প্রায় দুই লাখ টাকা ঘাটতিতে আছি। ওই টাকার ৫০ শতাংশ সঞ্চয় ও বাকিটা কাছের বন্ধুদের কাছ থেকে ঋণ হিসেবে নিয়েছি। '
দিনাজপুরের উদ্যোক্তা আদনান বলেন, 'সময়মতো কর্মীদের বেতন ও ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছি। সঞ্চয় ভেঙে ব্যবসা চালিয়ে নিতে হচ্ছে। '
নারীদের পোশাক ও নকশী কাঁথা বিক্রেতা জামালপুরের উদ্যোক্তা শাহাবিয়া জাহান সিদ্দিকা বলেন, 'ব্যবসার অবস্থা করুণ। '
আগে মাসে ছয়-সাত লাখ টাকা পর্যন্ত বিক্রি হতো। এখন তা এক লাখে নেমে এসেছে। আগে যে বেতন প্রতি মাসের ১ বা ২ তারিখে দিতাম এখন তা ১৪ বা ১৫ তারিখে দিতে হয়।
কেউ একজন চাইলেই দক্ষ উদ্যোক্তা হতে পারেন না। এজন্য তাকে বেশ কিছু গুণাবলি অর্জন করতে হয়। তাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। দক্ষতা উন্নয়ন, কারিগরি জ্ঞান থাকাতে হয়। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়।
বিশ্বের এমন অনেক দেশ আছে, যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে তাদের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। বিশেষ করে, জনসংখ্যাধিক্য একটি দেশের জন্য বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পের বিকাশ খুবই জরুরি। বাংলাদেশ একটি জনসংখ্যাধিক্য দেশ। কিন্তু প্রচুর সম্ভাবনাময় একটি দেশ।
এসএমই খাত হচ্ছে একটি দেশের অর্থনীতির ‘লাইফ লাইন। ’ জাপানের অর্থনীতির ৯৩ শতাংশ, কোরিয়ার ৭৭ শতাংশ, মালয়েশিয়ার ৬৫ শতাংশ, ভিয়েতনামের ৪৮ শতাংশ, শ্রীলঙ্কার ৪৮ শতাংশ, থাইল্যান্ডের অর্থনীতির ৪৩ শতাংশ আসে এসএমই খাত থেকে। এমনকি প্রতিবেশি দেশের অর্থনীতির ৩৮ শতাংশ আসে এসএমই খাত থেকে।
দেশে যারা বৃহৎ শিল্পের উদ্যোক্তা বা মালিক, তাদের অনেকেই যাত্রা শুরু করেছিলেন এসএমই খাত দিয়ে। এসএমই খাতকে বৃহৎ শিল্পের পটভূমি বলা যেতে পারে। কোনো একজন উদ্যোক্তা যদি এসএমই খাতে সাফল্য প্রদর্শন করতে পারেন, তাহলে তার পক্ষে বৃহৎ শিল্প স্থাপন করে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
উন্নত দেশগুলোতে সাব-কন্টাক্টিংয়ের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়। আমাদের দেশেও সাব-কন্টাক্টিংয়ের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়। কিন্তু তা খুব সীমিত পরিসরে। এটা বাড়ানো যেতে পারে। আমাদের শিল্পায়ন নীতিমালায় এসএমই খাতের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
'যদিও অন্তর্বর্তী সরকার অনেক সমস্যা সমাধানের কথা প্রচার করছে, তবে এসএমইর সমস্যাগুলো সমাধানে কিছুই চেষ্টা করেনি। প্রসঙ্গই উল্লেখ করেনি।
সঙ্গতকারণেই অতি জরুরী ভিত্তিতে বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নজর দিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ খাতে সমস্যা সমাধানের উদ্যোগ নিলে হয়তো পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












