পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং তার সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পার্লামেন্ট হাউসে পৌঁছানোর পর দুই দেশের স্পিকার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে তারা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানিয়ে সরদার আইয়াজ সাদিক এই সফরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের এই আগমন পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সম্পর্ক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার একটি শক্তিশালী ভিত্তি। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় ও ঘনিষ্ঠ যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শুভেচ্ছা বৃদ্ধি করবে বলেও তিনি মন্তব্য করেন।
পাকিস্তানের স্পিকার দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপগুলোর ভূমিকার কথা তুলে ধরেন এবং বিশেষভাবে পাকিস্তানের জাতীয় পরিষদে গঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর কথা উল্লেখ করেন। এ ছাড়া বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সফরের সুযোগ পেয়ে আনন্দ ও সম্মানিত বোধ করছেন বলে জানান। উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিককে ধন্যবাদ জানান। পাকিস্তানের সঙ্গে তার অতীতের সুখকর স্মৃতি রোমন্থন করে তিনি জানান, এই সফর তাকে পুরোনো দিনের মধুর স্মৃতি ফিরিয়ে দিয়েছে এবং এটি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনতে সংসদীয় যোগাযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্ব এবং জনগণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করে। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর তিনি জোর দেন।
বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সৈয়দ গোলাম মোস্তফা শাহ, কেন্দ্রীয় মন্ত্রী মঈন ওয়াট্টু, প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং জাতীয় পরিষদের সদস্য সৈয়দ নাভিদ কামার, দাওয়ার হুসেইন কুন্দি, নাঈমা কিশওয়ার ও জাহরা ওয়াদুদ ফাতেমি।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহারাত আদিব চৌধুরীসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ সংসদীয় কূটনীতি জোরদার করা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণ এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন
সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা…
রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত …
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।