মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (২)
এই প্রসঙ্গে হযরত বাইযীদ বোস্তামী রহমত্ল্লুাহি আলাইহি উনার অনেক ওয়াকেয়া রয়েছে। উনার বিছাল শরীফের পর এক বুযূর্গ ব্যক্তি দেখতে পেলেন, হযরত বাইযীদ বোস্তামী রহমত্ল্লুাহি আলাইহি উনি জান্নাতে উড়তেছেন। উড়ে উড়ে ভ্রমন করতেছেন। সেই বুযূর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ‘হে হযরত সুলত্বানুল আরিফীন রহমতুল্লাহি আলাইহি! আপনি এতো মর্যাদা কিভাবে লাভ করলেন? আপনি উড়ে উড়ে সারা জান্নাত ঘুরে বেড়াচ্ছেন!’ তিনি বলেছেন যে, ‘আসলে আমি এটা আমার সম্মানিত মাতা উনার দু‘আর বদৌলতে লাভ করেছি। সম্মানিত মাতা উনার জন্য আমি অনেক কষ্ট স্বীকার করেছি। আমার সম্মানিত মাতা তিনি আমার জন্য দু‘আ করেছেন। সেই দু‘আর বদৌলতে আমাকে এতো মর্যাদা দেওয়া হয়েছে।’ সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আমার বলার বিষয় হচ্ছে- এখন কেউ যদি হাক্বীক্বী ‘ফালইয়াফরাহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করতে চায়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের এবং উনাদের সংশ্লিষ্ট যাঁরা- উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র তা’যীম-তাকরীম মুবারক, মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার বিষয়টা ব্যাপকভাবে করতে হবে। তাহলে তার পক্ষে হাক্বীক্বী ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা সহজ এবং সম্ভব হবে। কারণ সাধারণ পিতা-মাতার জন্য যদি শুকুরগুজারী করতে হয়, তাহলে উনাদের জন্য কি করতে হবে? মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন-
عَنْ حَضْرَتْ اَبِــىْ اُمَامَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ اَنَّ رَجُلًا قَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلـٰى وَلَدِهِـمَا قَالَ هُـمَا جَـنَّـتُكَ وَنَارُكَ
হযরত আবূ উমামাতা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلـٰى وَلَدِهِـمَا
একজন সন্তানের উপর পিতা-মাতার প্রতি কী হক্ব রয়েছে? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি বললেন,
هُـمَا جَـنَّـتُكَ وَنَارُكَ
আপনার পিতা-মাতা আপনার বেহেস্ত এবং আপনার দোজখ। অর্থাৎ পিতা-মাতা উনাদেরকে সন্তুষ্ট করতে পারলে, সম্মানিত জান্নাত মুবারক লাভ করতে পারবেন। আর সন্তুষ্ট করতে না পারলে জাহান্নামী হতে হবে। না‘ঊযুবিল্লাহ!
এটা কিন্তু সাধারণ পিতা-মাতার কথা বলা হচ্ছে। এটা ফিকির করতে হবে। সাধারণ ব্যক্তির সাধারণ পিতা-মাতাকে খুশি করতে পারলে, সে জান্নাত পাবে। অসন্তুষ্ট করলে, জাহান্নাম। না‘ঊযুবিল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব
- পর্ব ১ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (১) ২৪ নভেম্বর, ২০২৬
- পর্ব ২ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (২) আপনি এখন এটি পড়ছেন
- পর্ব ৩ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৩) ৪ মার্চ, ২০২৪
আরও পড়ুন
সব ›
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল পবিত্রতা মুবারক (১)
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।