বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, সকাল ৮:২৪ আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬, রাত ১:৪২
বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত

খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মুহব্বত-মা’রিফত মুবারক, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের প্রধান ও একমাত্র মহান মাধ্যম হচ্ছেন মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা। সুবহানাল্লাহ!

আর আমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক হচ্ছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। এ প্রসঙ্গে মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ

অর্থ: “মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ মুবারক।” (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ- ২১)

কাজেই, উম্মতের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত বা অনুসরণ-অনুকরণ মুবারক করা অর্থাৎ সম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী সমস্ত আমল করা।

উল্লেখ্য, সম্মানিত শরীয়ত সম্মত সকল কাজই নেক কাজের অন্তর্ভুক্ত। আর নেক কাজের মধ্যে; অনেক কাজ আছে যা ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। আবার অনেক নেক কাজ আছে যা বাম দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।

ডান দিক থেকে শুরু করাঃ

এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ‏.‏

অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত না’লাইন শরীফ পরিধান করা, নূরুল ফাতহ্ মুবারক (মহাসম্মানিত চুল মুবারক) আচঁড়ানো এবং পবিত্রতা অর্জন করা অর্থাৎ পবিত্রতা অর্জন শিক্ষা দেয়া প্রত্যেক কাজই ডান দিক থেকে আরম্ভ করতে পছন্দ মুবারক করতেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)

যে সকল নেক কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।

ত্বহারাত অর্জনের ক্ষেত্রে, চুল আচঁড়ানোর ক্ষেত্রে, জুতা পরিধানের ক্ষেত্রে, জামা-কাপড় পরিধানের ক্ষেত্রে, পাত্র থেকে খাদ্য আহার করার ক্ষেত্রে, খাদ্য চিবানোর ক্ষেত্রে, মেসওয়াক করার ক্ষেত্রে, চোখে সুরমা দেয়ার ক্ষেত্রে, ও ওযূ-গোসল-তায়াম্মুম করার ক্ষেত্রে এবং ইত্যাদি কাজে।


বাম দিক থেকে যেসকল নেক কাজ শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারকঃ

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ يَزِيْدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ سَلْمَانَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قِيْلَ لَهٗ لَقَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةَ ‏.‏ قَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَنْ لَا نَسْتَنْجِيَ بِالْيَمِيْنِ وَأَنْ لَا يَسْتَنْجِيَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ يَسْتَنْجِيَ بِرَجِيْعٍ أَوْ عَظْمٍ ‏.‏

অর্থ: হযরত ‘আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি হযরত সালমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উনাকে অর্থাৎ হযরত সালমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে বলা হলো, আপনাদের মহাসম্মানিত মহাপবিত্র নবী ও রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাদেরকে সবকিছুই শিক্ষা দিয়েছেন, এমন কি ইস্তিঞ্জা করার নিয়মও। হযরত সালমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হ্যাঁ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে নিষেধ করেছেন: ক্বিবলামুখী হয়ে ইস্তিঞ্জা করতে, ডান হাতে ইস্তিঞ্জা বা শৌচ করতে, ইস্তিঞ্জায় তিনটি ঢিলার কম ব্যবহার করতে এবং গোবর অথবা হাড় দ্বারা শৌচকার্য করতে। (আবূ দাউদ শরীফ: ৭)

একইভাবে আরো ইরশাদ মুবারক হয়েছে- ‘আমি তোমাদের জন্য পিতার মতো। আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি। তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ক্বিবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না। ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না।’ তিনি তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে নিষেধ করতেন। (আবূ দাউদ শরীফ)

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে বুঝা যাচ্ছে যে, ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এ কাজের জন্য বাম হাত ব্যবহার করাই মহাসম্মানিত সুন্নত মুবারক।

উল্লেখ্য, অনেকে মনে করে থাকে যে, নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি শুধু এসব-ই নেক কাজ বা ইবাদত। ঘর-সংসার, হাট-বাজার, ওযূ-ইস্তেঞ্জা ইত্যাদি এসব কাজ ইবাদতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ! মূলত, একজন মুসলমানের জন্য সম্মানিত শরীয়ত সম্মত সকল কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

সম্মানিত শরীয়তে এমন কিছু কাজ বা আমল রয়েছে যা বাম দিক থেকে শুরু করাই মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্তঃ যেমন-

 মসজিদ থেকে বের হওয়ার সময় শুরুতেই বাম পা দেয়া।

 ওযূতে উভয় পা ও নাক পরিস্কারে বাম হাত ব্যবহার করা উত্তম।

 কাপড়, জুতা-মোজা ইত্যাদি খুলতে বাম দিক থেকে শুরু করা।

 বাইতুল খলায় (বাথ রুমে) প্রবেশের সময় শুরুতেই বাম পা দেয়া।

 ইস্তিঞ্জায় বসার সময় নিজের বাম পায়ের ওপর ভর দিয়ে বসা।

 ইস্তিঞ্জা থেকে বাম হাতে পবিত্রতা অর্জন করা ও বাম হাতে ঢিলা-কুলুখ ব্যবহার করা।

 থুথু বাম দিকে ফেলা।

এভাবে আরো বিভিন্ন নেক কাজ রয়েছে যা বাম দিক থেকে শুরু করাই মহাসম্মানিত সুন্নত মুবারক।

মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বপ্রকার কাজ মহাসম্মানিত সুন্নতী তারতীব মোতাবিক করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন



  1. Hm imam ✓নিয়মিত পাঠক
    আমীন
  2. Muhammad Asaduzzaman ✓নিয়মিত পাঠক
    সুবাহানা সুলত্বানুন নাসির আলাইহিস সালাম!
  3. محمد نجم الهدى ✓নিয়মিত পাঠক
    নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করবেন তাই সুন্নত।হোক ডান আর বাম।
  4. bodrul alam ✓নিয়মিত পাঠক
    সুবাহানা সুলত্বানুন নাসির আলাইহিস সালাম!
  5. Muhammad Asmaul Islam ✓সক্রিয় পাঠক
    সূবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম
  6. Jamil Al Madani ✓সক্রিয় পাঠক
    সুবহানা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৮) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৮) ২ ঘণ্টা আগে পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ ৭ ঘণ্টা আগে যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ২ দিন আগে মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ৩ দিন আগে হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ৫ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ৫ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৬ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৬ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ১৮ নভেম্বর, ২০২৬ পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬