নিজস্ব প্রতিবেদক:
দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় পূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে অভিভাবকদের পক্ষে শেখ সা’আদ বিন জানাহ বলেন, বিগত সরকার আলিয়া মাদ্রাসায় ইসলামবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে মাদ্রাসায় ছুটি দেওয়া, যা ইসলামি শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।
বক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। জরিপের পারিবারিক মনস্তত্ত¦ অংশের ফলাফল তুলে ধরে বলা হয়, প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটের মধ্যে আছে। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে।
সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে। ঘুষ আগের চেয়ে কমলেও হয়রানির শিকার মানুষ বলছে, ৭৪ শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কিছু হয় না। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্ বাকি অংশ পড়ুন...
➤ রাজধানীজুড়ে ৬৫১ মাদক কারবারি, ‘হটস্পট’ ২৪৭
➤ মিয়ানমার-ভারত থেকে নেশাদ্রব্য আসছে স্থল ও নদীপথে
➤ আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়েও চলছে বেচাকেনানিজস্ব প্রতিবেদক:
ক্ষমতা থেকে বিতাড়িত হলেও রাজধানীসহ সারা দেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাদক সাম্রাজ্য এখনো অক্ষত রয়েছে। কোথাও কোথাও শুধু ব্যক্তির পরিবর্তন ঘটলেও পুরো সাম্রাজ্য এখনো তারাই নিয়ন্ত্রণ করছে। রাজধানীর বেশ কয়েকটি থানাসহ চারপাশের অনেক এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। যেখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নেশাদ্রব্য সরবরাহ করা হয়।
সূত্র জানায়, মিয়ানমার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরবরাহ নেই অথবা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে- সার নিয়ে কৃষকদের এমন নানা অভিযোগের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম দেড়শ শতাংশ বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। ফলে সারের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এবং কৃষক পর্যায়ে এর দাম আরো বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।
আমনের ভরা মৌসুমে সার পেতে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন অনেক কৃষক। বিশেষ করে, ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘুরে শূন্য হাতে ফেরার অভিযোগ করেছেন অনেকে।
এমনকি কুড়িগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত “মাজলিসু রুইয়াতিল হিলাল” উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২৯শে সাইয়্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের একটি বড় অংশ ভারতে কেবল আশ্রয়ই নেয়নি, তারা মনে হচ্ছে অনুপ্রেরণাও নিচ্ছে দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের কাছ থেকে। ভারতের ঘনিষ্ঠ হওয়ার কারণে যেমন হাসিনা নিজ দেশে ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়েছে, এবার ভারতীয় রাজনীতির ছাঁচ অনুসরণ করলে বাংলাদেশিদের কাছে আওয়ামী লীগের প্রতি আস্থা ফেরার কোনো সম্ভাবনাই নেই।
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবে কে, তা নিয়ে দলে গভীর চিন্তাভাবন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এখন বাজারে ইলিশ মাছের মাথা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ টাকায়। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ৫-৬ পিসের এক কেজি ইলিশ মাছের লেজ মাথা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু নিম্নমানের মাথা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে।
ক্রেতা শফিক হোসেন ২ কেজি ও দুলাল নামের আরেক ক্রেতা ১ কেজি ইলিশের মাথা কিনেন। জানতে চাইলে দুলাল বলেন, অন্যান্য মাছ কেনা হয়, কিন্তু দুই-আড়াই হাজার টাকা খরচ করে দেড় কেজি ওজনের ইলিশ কেনা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু বড় ইলিশের মাথা ও লেজ বিক্রি হচ্ছে। তাই বড় ইলিশের স্বাদে গন্ধের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বসবাসরত বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। অপরদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউইয়র্কের বাংলাদেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াত শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।
তিনি মন্তব্য করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি, আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, জামায়াত কি আদৌ সেই শিকড় গড়তে পেরেছে? নাকি বরাবরই অন্য গাছের গায়ে ভর করে, সময় ও শরিক বদলে টিকে থাকার চেষ্টা করেছে?
সম্প্রতি নিজের অনলাইন পেজে তিনি এসব কথা বলেন।
তার মতে, জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি। তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো দলের পাশে, আবার কখনো কোনো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিলো জামায়াত, কিন্তু তাতে রাজি না হওয়ায় দলটি পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকার গুলশানে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, জামায়াত যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বিএনপি তাদের আর মাথায় উঠতে দেবে না।
জামায়াত বলছে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে। না হলে ভোট হতে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক
ঢাকার মগবাজারের এক গলিতে দুপুরের রোদে বাজারের ব্যাগ নিয়ে বসেছিলেন রিকশাচালক সাইদুল ইসলাম। তিন দিন ধরে তিনি টিসিবির ট্রাক খুঁজে ফিরছেন, কিন্তু পাচ্ছেন না। ‘আগে লাইনে দাঁড়ালে অন্তত দুই লিটার তেল, ডাল আর চিনি পাওয়া যেতো। এখন বাজারে গেলে দাম শুনে রিকশা ঠেলতে মন চায় না,’ বলেন তিনি।
শুধু সাইদুল নন, তেজগাঁওয়ের গার্মেন্টকর্মী রুবিনা আক্তারও একই সংকটে। টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনে পরিবার চালানোর সামান্য স্বস্তি মিলতো। কিন্তু সেটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি পড়েছেন বড় বিপাকে। দেশে প্রায় তিন বছর ধরে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে আরো গতিশীল করতে জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে শিগগির রদবদল আসছে। জাতিসংঘের অধিবেশন থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই জনপ্রশাসন সচিব পদে নিয়োগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মকর্তাদের পদায়নে গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে গত রোববার অনিয়ম, দুর্নীতি এবং জামায়াতের পক্ষে দলবাজির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ড. মোখলেসুর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে।
সাবেক সচিব ও জনপ্র বাকি অংশ পড়ুন...












