ট্রাক সেল বন্ধ: নিম্ন আয়ের মানুষ বিপদে
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক
ঢাকার মগবাজারের এক গলিতে দুপুরের রোদে বাজারের ব্যাগ নিয়ে বসেছিলেন রিকশাচালক সাইদুল ইসলাম। তিন দিন ধরে তিনি টিসিবির ট্রাক খুঁজে ফিরছেন, কিন্তু পাচ্ছেন না। ‘আগে লাইনে দাঁড়ালে অন্তত দুই লিটার তেল, ডাল আর চিনি পাওয়া যেতো। এখন বাজারে গেলে দাম শুনে রিকশা ঠেলতে মন চায় না,’ বলেন তিনি।
শুধু সাইদুল নন, তেজগাঁওয়ের গার্মেন্টকর্মী রুবিনা আক্তারও একই সংকটে। টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনে পরিবার চালানোর সামান্য স্বস্তি মিলতো। কিন্তু সেটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি পড়েছেন বড় বিপাকে। দেশে প্রায় তিন বছর ধরে নিত্যপণ্যের দাম চড়া অবস্থায় আছে।
গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসাবে, এ সময়ে দারিদ্রের হার প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধিই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। এখন একটি সাধারণ পরিবার আয়ের অর্ধেকের বেশি ব্যয় করছে কেবল খাবারের পেছনে, ফলে চিকিৎসা, শিক্ষা বা বাসা ভাড়ার জন্য কিছুই অবশিষ্ট থাকছে না।
রুবিনা আক্তারের অভিজ্ঞতা আরও স্পষ্ট, ‘এক ডজন ডিম কিনতে গেলে ঘরে চাল থাকে না। ডাল, তেল আর চিনি একসঙ্গে কিনে খাওয়ার মতো অবস্থা নেই। টিসিবির ট্রাক ছিলো আমাদের শেষ ভরসা। ’
টিসিবির ট্রাক সেল অনেক বছর ধরে নিম্ন আয়ের মানুষের জন্য ছিলো স্বস্তির আশ্রয়। দীর্ঘ বিরতির পর গত ১০ আগস্ট শুরু হয় ট্রাক সেল। কিন্তু বাজেট সংকট ও লোকবলের ঘাটতির কারণ দেখিয়ে মাত্র এক মাস পরই ১৩ সেপ্টেম্বর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা বলেন, ‘ট্রাক সেলের মাধ্যমে সীমিত আকারে হলেও দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছিলো। বাজারদর নিয়ন্ত্রণে না থাকায় ভর্তুকি মূল্যের চাল, ডাল, তেল, চিনি তাদের জন্য নিরাপত্তার বলয় তৈরি করেছিলো। অথচ হঠাৎ করে এ কর্মসূচি বন্ধ করা হলো। এর ফলে শ্রমজীবী ও দিন আনা দিন খাওয়া মানুষ বড় সংকটে পড়েছে। ’
তিনি আরও বলেন, ‘এটি নীতিগত অসংগতির প্রকাশ। সরকার একদিকে দরিদ্রের কষ্ট লাঘবের কথা বলছে, অন্যদিকে কার্যকর সহায়তা তুলে নিচ্ছে। এর বদলে এ কর্মসূচির পরিধি বাড়ানো উচিত ছিলো। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)