আলিয়া মাদ্রাসায় পূজার ছুটি বাতিলের দাবি
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় পূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে অভিভাবকদের পক্ষে শেখ সা’আদ বিন জানাহ বলেন, বিগত সরকার আলিয়া মাদ্রাসায় ইসলামবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে মাদ্রাসায় ছুটি দেওয়া, যা ইসলামি শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।
বক্তারা বলেন, আলিয়া মাদ্রাসায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এসব ছুটি তাদের জন্য অমূলক। যদি কোনো শিক্ষক ভিন্ন ধর্মাবলম্বী হয়, সে নিজের ধর্মীয় ছুটি ভোগ করতে পারবে, এতে আপত্তি নেই। কিন্তু সব শিক্ষার্থীর জন্য এ সিদ্ধান্ত চাপিয়ে দেয়া শরিয়তসম্মত নয়।
বিভিন্ন মাদ্রাসার উদাহরণ টেনে তারা বলেন, দেশের অনেক স্বনামধন্য আলিয়া মাদ্রাসা যেমন- তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই।
তাই পূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিল করে আলিয়া মাদ্রাসা খোলা রাখার দাবি জানান বক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)