ইলিশের মাথার কেজি ৮০০ টাকা
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এখন বাজারে ইলিশ মাছের মাথা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ টাকায়। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ৫-৬ পিসের এক কেজি ইলিশ মাছের লেজ মাথা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু নিম্নমানের মাথা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে।
ক্রেতা শফিক হোসেন ২ কেজি ও দুলাল নামের আরেক ক্রেতা ১ কেজি ইলিশের মাথা কিনেন। জানতে চাইলে দুলাল বলেন, অন্যান্য মাছ কেনা হয়, কিন্তু দুই-আড়াই হাজার টাকা খরচ করে দেড় কেজি ওজনের ইলিশ কেনা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু বড় ইলিশের মাথা ও লেজ বিক্রি হচ্ছে। তাই বড় ইলিশের স্বাদে গন্ধের পার্থক্য নিতে কিছুটা নিয়ে নিলাম।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চাঁদপুরের সিন্ডিকেট ও দাদন ব্যবসায়ীদের জন্য ইলিশের দাম বেড়েছে। তবে দামের উলম্ফনের জন্য দেশের বহু মানুষ ইলিশের স্বাদ কি- তা ভুলেই গেছে। সেই ক্ষেত্রে ইলিশের মাথা চড়া দামে বিক্রি হওয়া নিঃসন্দেহে নিম্নআয়ের মানুষের দুঃখের কথা বলে। এই পরিস্থিতির নিয়ন্ত্রণ একমাত্র মৎস্য অধিদপ্তরের হাতেই রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাজারে সবকিছুর দাম চড়া, ব্যবসায়ীরা বলছেন বন্যার প্রভাব
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার পারদ শনাক্ত
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুখোমুখি ছাত্রদল-শিবির, আবার অস্থির শিক্ষাঙ্গন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্যাডেল রিকশার বদলে ব্যটারিচালিত রিকশা চালুর উদ্যোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাল ফিতার ফাঁসে সরকারি সেবা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাদ্য উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাধবপুরে বাবার ওপর অভিমান করে শিশুর আত্মহত্যা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)