জনপ্রশাসন সচিব পদ দখলে জামায়াত অনুসারীরা তৎপর
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে আরো গতিশীল করতে জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে শিগগির রদবদল আসছে। জাতিসংঘের অধিবেশন থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই জনপ্রশাসন সচিব পদে নিয়োগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মকর্তাদের পদায়নে গুরুত্ব দেওয়া হবে। ইতোমধ্যে গত রোববার অনিয়ম, দুর্নীতি এবং জামায়াতের পক্ষে দলবাজির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ড. মোখলেসুর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে।
সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আউয়াল মজুমদার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সরকারের মেরুদন্ড। এখানে অন্যায়, দুর্নীতি হলে গোটা প্রশাসন দুর্বল হয়ে পড়ে। মোখলেসুরের সময় স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, তা গোটা প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে। সরকার আগামীতে যাকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিবে তিনি যেন দক্ষ, সৎ এবং জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞ কর্মকর্তা হয়।
সূত্র জানায়, আগামীতে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে বিশ্বব্যাংকে বদলী করা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পাওয়ার জন্য কয়েকজন বর্তমান সচিব উপদেষ্টাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। এদের মধ্যে দুইজন জামায়াতপন্থী কর্মকর্তা রয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাদেদী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইমলাম। তারা এবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে তদবিরে নেমেছেন।
স্থানীয় সরকার বিভাগের সচিবকে জনপ্রশাসনের সচিব করার জন্য বেশ কয়েকজন উপদেষ্টা কাজ করছে বলে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিগত হাসিনা রেজিমের বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনের নীতিনির্ধারক হয়ে উঠেছিলেন সচিবরাই। এবার যেন এমনটা না হয়, সেই চিন্তা সরকারের ভেতরে আছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বে আসা রাজনৈতিক নেতৃত্ব এবার সরকারের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেশি মনোযোগী ও দৃঢ়। কারণ গত ১৩ মাসে বর্তমান সরকারের আমলে প্রশাসনে ফ্যাসিস্ট আমলাদের সাথে তাল মিলিয়ে বেশি সুবিধা নিয়েছে জামায়াত পন্থী কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












