আওয়ামী নেতাকর্মীদের মাদক সাম্রাজ্য অক্ষত
➤ রাজধানীজুড়ে ৬৫১ মাদক কারবারি, ‘হটস্পট’ ২৪৭
➤ মিয়ানমার-ভারত থেকে নেশাদ্রব্য আসছে স্থল ও নদীপথে
➤ আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়েও চলছে বেচাকেনা
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতা থেকে বিতাড়িত হলেও রাজধানীসহ সারা দেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাদক সাম্রাজ্য এখনো অক্ষত রয়েছে। কোথাও কোথাও শুধু ব্যক্তির পরিবর্তন ঘটলেও পুরো সাম্রাজ্য এখনো তারাই নিয়ন্ত্রণ করছে। রাজধানীর বেশ কয়েকটি থানাসহ চারপাশের অনেক এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। যেখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নেশাদ্রব্য সরবরাহ করা হয়।
সূত্র জানায়, মিয়ানমার ও ভারত থেকে নেশাজাতীয় দ্রব্য দেশে আসছে স্থল ও নদীপথে। একদিকে নাফ ও গোমতী নদী; অন্যদিকে সুন্দরবন হয়ে দক্ষিণাঞ্চলের নদীপথকে মাদকের নিরাপদ নৌ-রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সবচেয়ে নিরাপদ জোন হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা।
সূত্র জানায়, রাজধানীজুড়ে অন্তত ৬৫১ মাদক কারবারি সক্রিয় রয়েছে। একেকজনের সঙ্গে কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন সক্রিয় সদস্য মাদক বেচাকেনায় কাজ করছে। কারবারিরা রাজধানীর ২৪৭ স্থানকে মাদক বিক্রির ‘হট স্পট’ হিসেবে গড়ে তুলেছে। আর মাদক কারবারে যাদের নাম উঠে এসেছে, তারা আওয়ামী লীগ শাসনামলে দাপটের সঙ্গে এই কর্মকা-ে জড়িত ছিলো। বর্তমানেও তারাই বিভিন্ন থানা, ওয়ার্ড ও কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে নির্বিঘেœ কারবার চালিয়ে যাচ্ছে।
আবার কেউ কেউ আওয়ামী লীগের পরিচয় পাল্টে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সোর্স হিসেবে পরিচয় দিয়ে অলিগলিতে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব ও পুলিশের কাছে রাঘব বোয়ালদের তালিকা থাকলেও গ্রেপ্তারের ব্যাপারে জোরালো কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এর কারণ, প্রশাসনের অসৎ কর্মকর্তা, পুলিশের মনোবল না থাকা, কারবারের সঙ্গে পুলিশ সোর্সের সম্পৃক্ততা এবং দলবদলের সঙ্গে সঙ্গে হাতবদলসহ রাজনৈতিক ছত্রছায়া ও আন্তর্জাতিক মাফিয়াচক্রের সম্পৃক্ততা।
প্রায় দিনই আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ মাদক জব্দ ও গ্রেপ্তারের তথ্য প্রকাশ করে। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে ডিলার ও রাঘব বোয়ালরা। তাদের অনেকের নাম আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকলেও গ্রেপ্তার করা হয় না। বিশেষ গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, রাজধানীতে মাদক ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় হটস্পট হচ্ছে নারায়ণগঞ্জ। সেখানে বসেই রাজধানীতে মাদকের কারবার ভাগ হয়; সিদ্ধান্ত হয় কোন স্পট কারা নিয়ন্ত্রণ করবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি সূত্র বলছে, রাজধানীর সবচেয়ে বেশি শীর্ষ পর্যায়ের মাদক কারবারি রয়েছে। তাদের মধ্যে অন্তত ৪৫ জন বয়সে তরুণ। চট্টগ্রাম বিভাগে রয়েছেন মোট ৭২ জন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা দেশ থেকে অর্থও পাচার করছেন। তবে তালিকায় থাকা অন্তত ১০ শীর্ষ মাদক কারবারির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে।
ডিএনসি সূত্র জানায়, আগে ইয়াবা চোরাচালানের মূল রুট ছিল মিয়ানমারের সীমান্ত সংলগ্ন টেকনাফ। বর্তমানে এই রুটে বিজিবির টহল বাড়ায় চোরাকারবারিরা রুট পরিবর্তন করেছে। সাগরপথে উপকূলীয় এলাকা দিয়ে ঢুকছে ইয়াবা। একইসঙ্গে যশোরের বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে ইয়াবা ও হেরোইন। এ ছাড়া আকাশপথেও মাদক আসার তথ্য রয়েছে। এর মধ্যে মাদকসহ ধরা পড়েছে একাধিক দেশি-বিদেশি নাগরিক।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।