নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমান গ্রেফতার হলেও জামিনে মুক্তি পেয়েছেন। আর মুক্তির পরই ভিডিও কলে হাসিনার সাথে কথা বলেছেন পতিত স্বৈরাচারের এই কর্মী।
হাসিনাও এ সময় তাকে বাহবা দিয়েছেন, এমন কর্মকা-ের জন্য। নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এই কর্মীকে কথোপকথনের শুরুতে বলতে শোনা যায়, আপনি আমাকে নিয়ে আমি জানি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতীতে যা শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুন বেশী শক্তিশালী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করলে তাদের সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. নজরুল ইসলাম।
তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেড চলছে এবং গোয়েন্দা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাট্টলি এলাকায় স্বামীর নির্যাতনে হুসনারা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হুসনারার একমাত্র সন্তান মাত্র ৮ মাস বয়সী। এ ঘটনায় স্বামী এমরানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রান্না করা তরকারী নষ্ট হওয়া নিয়ে হুসনারার ও তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর এমরান স্ত্রীকে মারধর ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এছাড়া ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে দলটিতে।
সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চান নেতারা।
দলীয় সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচন বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- সবাইকে ভাই ভাই’ আখ্যা দিয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায়।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে এ বক্তব্য দেন।
জানা যায় যায়, হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন- বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। শা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) খেলাপি ঋণ বেড়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। ফলে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে সাড়ে ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৬ শতাংশ।
জানা গেছে, বর্তমানে এ খাতের ২০টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯ শতাংশের মধ্যে। অর্থাৎ এসব প্রতিষ্ঠান কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। একদিকে গ্রাহকরা আমানত ফেরত পাচ্ছেন না, অন্যদিকে নতুন ঋণ দেওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় থ বাকি অংশ পড়ুন...
নেত্রকোণা সংবাদদাতা:
নেত্রকোণা শহরের নাগড়া আনন্দবাজার এলাকার এক চরম দরিদ্র পরিবার চরম আর্থিক অনটনের কারণে তাদের দুই মাস বয়সী জমজ নবজাতক বিক্রির চেষ্টা করছিল। খাবারের অভাবে মায়ের বুকে দুধ না আসায় সন্তানদের সঠিকভাবে লালনপালন করা সম্ভব হচ্ছিল না। এই হৃদয়বিদারক ঘটনা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিশু সুরক্ষা সমাজকর্মীদের মাধ্যমে শনাক্ত হয়।
২৪ সেপ্টেম্বর জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় বিষয়টি উত্থাপন করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ খবর শুনে গভীরভাবে ব্যথিত হন। তিনি তাৎক্ষণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ইউনূস। গত বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সে এ আহ্বান জানায়।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানায় প্রধান উপদেষ্টা।
পরে এক প্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আমার নির্দেশনা দেয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে। ’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে এমন কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্ট আন্দোলন দমনে তার এই নির্দেশনা ছিল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথোপকথনের সেই অডিও শোনানো হয়।
এদিন আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সড়কে বর্তমানে অন্তত আড়াই লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে। এতে সরকার প্রতিবছর অন্তত ৬,২৫০ কোটি টাকা হারাচ্ছে। এমন তথ্য জানানো হয়েছে কিউআর কোড সংবলিত ই-ট্যাক্স টোকেন সংক্রান্ত সম্প্রতি হওয়া এক সভার কার্যবিবরণীতে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, বর্তমানে দেশের নিবন্ধিত মোট যানবাহন সংখ্যা ৬৪ লাখ ৪২ হাজার ৫৭৩টি। এতে বাস, মিনিবাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এখনও আমাদের দেশে দুই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি হিসাবেই দেখা গেছে, বর্তমানে দেশে ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানের সংখ্যা ৪১ হাজারের বেশি এবং বাস-মিনিবাসের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে বহু গাড়িরই ফিটনেস নেই।
গত জুলাইয়ে সরকার ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে অভিযান শুরু করলেও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের হুমকি দিলে অভিযান স্থগিত হয়। উল্টো সরকার মালিকদের দাবির মুখে নতুন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে রিকন্ডিশন্ড বাস ও ট্রাক আমদানির বয়সসীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে। পাশাপাশি পুরোনো গাড়ি মালিকদের স্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে প্রায় ১ হাজার ৪৭৮ কিলোমিটার সড়ক-মহাসড়ক বর্তমানে ভাঙাচোরা। খানাখন্দ, পিচ-পাথর উঠে যাওয়া ও ছোট-বড় গর্তে ভরা সড়কে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যাত্রায় সময়ও লাগছে বেশি। ভাঙা সড়কের কারণে ঢাকা থেকে সিলেট ও রংপুর যাতায়াতে সময় লাগছে আগের চেয়ে দ্বিগুণ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিম্নমানের নির্মাণ, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিয়ম না মেনে অতিরিক্ত ভার বহনকারী যানবাহন চলাচলের কারণে সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সারা দেশের ক্ষতিগ্রস্ত এসব বাকি অংশ পড়ুন...












