আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে গত জুমুয়াবার (২৬ সেপ্টেম্বর) জুমুয়ার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয়।
কানপুরে এই প্রতিবাদ শুরু হয় গত ৪ সেপ্টেম্বর থেকে, যখন ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় একটি তাঁবুর ওপর ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার টাঙানো হয়। পুলিশ সেটি সরিয়ে ফেলে, এরপর কানপুর পুলিশ ৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জন অজ্ঞাতনা বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
এক সময় এই অঞ্চলের মাঠজুড়ে যে সোনালী ফসলের ঐতিহ্য বয়ে যেত, সেই ফসলের নামগুলো এখন কেবলই স্মৃতির ফ্রেমে বন্দি। উচ্চ ফলনশীল (উফশী) এবং হাইব্রিড ধানের আগ্রাসী দাপটে প্রতিযোগিতায় টিকতে না পেরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় ২৭টি আদি জাতের ঐতিহ্যবাহী ধান আজ বিলুপ্তির মুখে।
মাল সারা, মাগুরশাল, সাপাহার, রাজু ভোগ, কালো নেনিয়া, সাদা নেনিয়া, সিন্দুর কটুয়া, ধোরা ভাদুই, চেঙ্গা, কাকুয়া, পারি যা, কাশিয়া বিন্নি, কল মিতাসহ আরও অনেক জাতের ধান এখন কৃষকের মাঠ থেকে হারিয়ে গেছে। আদি এই বীজগুলো ঠাঁই পেয়েছে মানব কল্যাণ পরিষদ নামে একটি বেসরক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে ঘাপটি মেরে আছে বলেই দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না। দুর্বৃত্তরা এখনও অরাজকতা চালাতে পারছে, কারণ তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। ত বাকি অংশ পড়ুন...
অন্তর্র্বতী সরকার পূজার ছুটি বাড়িয়ে দিয়েছে। মাদরাসাগুলোতে প্রতিবাদ সত্তে¦ও জোর করে পূজার ছুটি বহাল রেখেছে। বিগত ফ্যাসিস্ট সরকার পূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ পাঠাতো। আর অন্তর্র্বতী সরকার পাঠিয়েছে ১২শ টন ইলিশ। মুসলমানদের ত্রাণের চাল মন্ডপে মন্ডপে বরাদ্দ দিচ্ছে। সরকার গত সপ্তাহেও নাসা গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। অনেক মানুষ বেকার হয়েছে। এমতাবস্থায় দ্বীনী মূল্যবোধ এবং দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার্থে আমাদের দাবি-
১. মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে মানহানীকারীদের এ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
টানা দুদিন ধরে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয় দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
গত বৃহস্পতিবার সকালে আংশিক দেখা মিললেও গতকাল জুমুয়াবার সকাল হঠাৎ করেই পরিষ্কার নীল আকাশে ধরা দেয় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি।
তেঁতুলিয়ায় ভোরের দিকে হঠাৎ করেই পরিষ্কার আকাশে দেখা মেলে হিমালয়ের বিশাল শৃঙ্গ কাঞ্চনজঙ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া।
আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এসময় যারা কম জনপ্রিয় তাদের জন্ বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুরকি ও বালু ফেলে সড়কগুলো মেরামত করা হয়।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ভাঙা সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, ২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাছ ও গোশতের বাজারে দাম এখনো চড়া। ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমলেও এখনো তা সাধ্যের বাইরে। কিছুটা বেড়েছে মুরগির দাম, তবে অন্যান্য গোশত বিক্রয় হচ্ছে একই দামে। ফলে নিত্যপণ্য নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
খিলক্ষেত বাজারে আসা নিরব হেলাল জানান, সংসারে অর্থের যোগান না বাড়লেও সব দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো এখন দায়। বাজারে গেলে মনে হয় সব পণ্য হাতের বাইরে চলে যাচ্ছে। মাছ-গোশত যেন বিলাসী খাবার হয়ে গেছে। আমাদের মত নিম্ন আয়ের মানুষের স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনীতির মাঠের অন্যতম দুই দল বিএনপি ও জামাতকে আলাদা রাজনৈতিক বলয় হিসেবে দেখছে এনসিপি। এ দুই দলের সঙ্গে জোটে গেলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন এনসিপির নেতারা। তাই বিএনপি এবং জামাতের বাইরে থাকা দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন তারা। এরই মধ্যে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক মোর্চার সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, যেখানে ইতিবাচক বার্তাও পেয়েছে এনসিপি।
নতুন এই জোটের আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে- গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। তার সফরকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সফরসঙ্গীদের সংখ্যা ও এর যৌক্তিকতা।
সরকারি নথি বলছে, সফরসঙ্গীর সংখ্যা ১০৪, অথচ প্রকাশিত পুস্তিকায় সংখ্যা দেখানো হয়েছে ৬২। এই অমিল এবং প্রতিনিধিদলের আকার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে এই পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছে। সংস্থাটি মন্তব্য করেছে, পতিত কর্তৃত্ববাদী সরক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও অন্তবর্তীকালীন নারিকেল দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এতে করে পর্যটন খাত যেমন সংকটে পড়েছে তেমনি দ্বীপবাসীও জীবিকা সংকটে পড়েন। তবে এবার ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য মাত্র ৪ মাসের জন্য শর্ত সাপেক্ষে নারিকেল দ্বীপ খুলে দেয়া হবে। দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ মাস পর্যটকদের জন্য খোলা থাকবে। প্রতিদিন ২ হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রথম দুই মাস দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স বাকি অংশ পড়ুন...












