‘টাকা দিয়ে সার কেনবো, কিন্তু পাওয়া যাচ্ছে না’
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরবরাহ নেই অথবা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে- সার নিয়ে কৃষকদের এমন নানা অভিযোগের মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম দেড়শ শতাংশ বাড়ানোর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। ফলে সারের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এবং কৃষক পর্যায়ে এর দাম আরো বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।
আমনের ভরা মৌসুমে সার পেতে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন অনেক কৃষক। বিশেষ করে, ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘুরে শূন্য হাতে ফেরার অভিযোগ করেছেন অনেকে।
এমনকি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিলও করেছেন স্থানীয় অনেকে।
তাদের দাবি, আমনের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের ঘাটতি চরম আকার ধারণ করেছে। দোকানে দোকানে ঘুরেও চাহিদা অনুযায়ী সার মিলছে না।
স্থানীয় একজন কৃষক বলেন, ডিলার বলে, সার নাই। আমিতো বাজারের দুকানে সার দেখছি, অনেক বেশি দাম দিয়ে বিক্রি হচ্ছে।
কুড়িগ্রামের কৃষক কৃষক দবির ভূঁইয়া বলছেন, টাকা দিয়ে সার কেনবো, কিন্তু পাওয়া যাচ্ছে না। দামের কারণে এখনো জমিতে সার দিবার পারি নাই, বলেন তিনি।
সম্প্রতি সার নিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে দেশের বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকেই। কেউ বলছেন সার পাচ্ছেন না, আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।
সার নিয়ে দেশের বিভিন্ন জেলার কৃষকদের এমন অভিযোগ থাকলেও, কোনো সংকট নেই বলে দাবি কৃষি মন্ত্রণালয়ের।
এদিকে, সার পাওয়া নিয়ে এমন পরিস্থিতির মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বৃদ্ধিতে দেওয়া পেট্রোবাংলার প্রস্তাব নিয়ে আগামী ছয়ই অক্টোবর গণশুনানি আহ্বান করেছে বিইআরসি।
তবে ওই শুনানীতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। বিইআরসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে সংস্থাটি।
তারা বলছে, লোক দেখানো শুনানিতে অংশ নেবে না ক্যাব।
যদিও কনজ্যুমারস অ্যাসোসিয়েশনকে গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বিইআরসি দাম নাও বাড়াতে পারে কিন্তু আলোচনা তো করতে হবে।
এছাড়া, সার কারখানায় গ্যাসের দাম বাড়লেই যে সারের দাম বাড়বে, এটি সঠিক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
বাংলাদেশে সারের মোট চাহিদার বেশিরভাগই মূলত আমদানি নির্ভর। দেশের কারখানাগুলোয় উৎপাদিত কিছু ইউরিয়া সার ব্যতিত প্রায় সবই আমদানি করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে রাসায়নিক সারের চাহিদা প্রায় ৭০ লাখ টন। মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি নির্ভর।
দেশে সারের কোনো সংকট নেই বলেই দাবি কৃষি মন্ত্রণালয়ের। তারা বলছে, প্রতিবছর চাহিদা যখন বেশি থাকে, তখন অতিরিক্ত লাভের আশায় একটা মহল সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে।
কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলছেন, কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রভাব উৎপাদিত পণ্যের ওপর পড়বে এটা স্বাভাবিক। তবে তার মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে হবে। অন্যথায় বাজারে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির চাপ সাধারণ মানুষকেই বহন করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












