দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তারা পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগকে সংক্ষেপে এফডিআই (ঋউও বা ঋড়ৎবরমহ উরৎবপঃ ওহাবংঃসবহঃ) বলা হয়। বাংলায় এটিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহ বলা হয়।
বাংলাদেশে বিদেশ বিনিয়োগকারীদের ৭ ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়ে থাকে। এর মধ্যে মুনাফার টাকা নিজ দেশে নিয়ে যাওয়া, সস্তা শ্রম, শ্রমিকের মজুরি ছাড়াও অন্যান্য সুবিধায় ছাড় দেয়া, কর অবকাশসহ সরকারি সুযোগ-সুবিধা। তাই গ্যাস, বিদ্যুৎ এবং অবকাঠামো সমস্যার কথা জেনেও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে। প্রতি বছর মুনাফার অঙ্ক বাড়ার পরও বাণিজ্য ও সেবা খাতের বিদেশি বà বাকি অংশ পড়ুন...
একদিনেই সাতদিনের বই বিক্রি:
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নর্থাম্বারল্যান্ডের বার্টার বুকস নামের বই দোকানের মালিক স্টুয়ার্ট ম্যানলি জানিয়েছেন, সাধারণত প্রতি সপ্তাহে দুই থেকে তিন হাজার বই বিক্রি করেন তিনি। কিন্তু সম্প্রতি একটি কানাডীয় প্রতিষ্ঠানের কাছ থেকে অসংখ্য বইয়ের অর্ডার পেয়েছেন। সংখ্যা উল্লেখ না করে তিনি আরও জানান, সাতদিনেও এত পরিমাণ বই বিক্রি করতে পারেন না তিনি।
স্টুয়ার্ট ম্যানলি বলেন, আমি ৩০ বছর ধরে পুরোনো বইয়ের ব্যবসায় আছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে তিনিই একমাত্র বিক্রেতা নন, যিনি এ ঘটঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা দুই বছর নি¤œমুখী থাকার পর দেশের চা উৎপাদনে ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ কোটি ৬ লাখ ৩১ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি। জানুয়ারি-জুন সময়ে এটিই দেশের চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ছয় মাসে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ২৯ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের জুন পর্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি পূর্ণ আস্থা জানিয়েছে দেশটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টারের নেতৃত্বে দুই উপমন্ত্রীসহ একটি উচ্চপঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকা- ও হামলা চালাতে বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকা-ে পাঠানো হচ্ছে।
ইউরোপীয় বাহিনীর ভাষায়, এটি ‘ভায়োলেন্স অ্যাজ এ সার্ভিস’ বা অর্থের বিনিময়ে সহিংসতা পরিচালনার এক নতুন ও ভয়ংকর ধারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- সুইডেনভিত্তিক ফক্সট্রট নেটওয়ার্ক এর অন্যতম উদাহরণ। গত কয়েক বছরে এই সংঘবদ্ধ গোষ্ঠী প্রায় ৩৫টি হত্যাকা-ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।
একটি ঘটনায় গত বছঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১৬ আগস্ট। জোর গুঞ্জন আছে, ছয় মাস পর মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে। ফলে সংসদ-সদস্যদের পাশাপাশি আগ্রহী নেতারা ওই সময়ের জন্য অপেক্ষা করছেন। সরকার ও বিএনপির মধ্যে আলোচনা-পর্যালোচনা হলো; ছয় মাসের ভাবমর্যাদা ও কর্মদক্ষতা অনুযায়ী মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মানদ-ে অনেকেই মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে জড়িয়ে পড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাদ দিয়ে ভাবমর্যাদাসম্পন্ন নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। এছà বাকি অংশ পড়ুন...
ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
ইয়াওমুল আহদ (রোববার) (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের বাকি অংশ পড়ুন...
শনিবার (১ আগস্ট) রাতে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মন্ত্রী বলেন, অতীতে টিকিটের অস্বাভাবিক দাম নির্ধারণ করে হজযাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছিল। আমরা দায়িত্ব নেয়ার পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। সৌদি আরবে বিভিন্ন সেবার ব্যয় কমাতে দেশটির সঙ্গে কূটনৈতিক বাকি অংশ পড়ুন...












