বাজার থেকে কারা কিনছে সব পুরোনো বই
বিশ্বজুড়ে হঠাৎ করেই পুরোনো ও আগে ব্যবহৃত বইয়ের চাহিদা বেড়েছে। গত কয়েক মাসে বিষয়টি লক্ষ্য করেছেন বই বিক্রেতারা। তারা দেখেছেন, পুরোনো বই কেনার ক্রমশ অর্ডার পাচ্ছেন। হাজারও সংখ্যা উপন্যাস দূরবর্তী কোনো গুদামে পাঠানোর নির্দেশনা মানতে হচ্ছে তাদের। কিন্তু হঠাৎ করে পুরোনো বইয়ের চাহিদা বাড়ার কারণ কী? তাদের ধারণা―এই নজিরবিহীন চাহিদার পেছনের কারিগর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই প্রযুক্তি।
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
একদিনেই সাতদিনের বই বিক্রি:
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নর্থাম্বারল্যান্ডের বার্টার বুকস নামের বই দোকানের মালিক স্টুয়ার্ট ম্যানলি জানিয়েছেন, সাধারণত প্রতি সপ্তাহে দুই থেকে তিন হাজার বই বিক্রি করেন তিনি। কিন্তু সম্প্রতি একটি কানাডীয় প্রতিষ্ঠানের কাছ থেকে অসংখ্য বইয়ের অর্ডার পেয়েছেন। সংখ্যা উল্লেখ না করে তিনি আরও জানান, সাতদিনেও এত পরিমাণ বই বিক্রি করতে পারেন না তিনি।
স্টুয়ার্ট ম্যানলি বলেন, আমি ৩০ বছর ধরে পুরোনো বইয়ের ব্যবসায় আছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে তিনিই একমাত্র বিক্রেতা নন, যিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বই বিক্রেতারা এ ঘটনার কথা জানাচ্ছেন। যদিও তাদের অনেকেই জানেন না, বিক্রি করা বইগুলো শেষ পর্যন্ত ঠিক কোথায় বা কার কাছে গিয়ে পৌঁছাবে।
ধারণা করা হচ্ছে, বইগুলো কোনো আগ্রহী পাঠক নিচ্ছেন না। বরং এসব বই নতুন তথ্যের উৎসের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে যাবে।
হঠাৎ করেই পুরোনো বই বিক্রির পরিমাণ বেড়েছে। কারণ নিয়ে উদ্বিগ্ন দোকানিরা।
উত্তর লন্ডনে ওয়ালডেন বুকস পরিচালনাকারী ডেভিড টোবিনের দোকানেও এমন অস্বাভাবিক পুরোনো বই বিক্রির হার বেড়েছে। তিনি বলেন, কয়েক বছর ধরে বিক্রি হয়নি, এমনও বই এখন বিক্রি করতে পেরে ভীষণ ভালো লাগছে। কিন্তু বইগুলো যদি শেষ পর্যন্ত ধ্বংস করা হয়, তাহলে সেটি হবে দুঃখজনক।
বই রক্ষায় আইনি লড়াই:
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতের রায় থেকে এ ব্যাপারে অনেকটা এমনই আভাস পাওয়া গেছে। এআই সফটওয়ারকে প্রশিক্ষণ দেয়ার জন্য অগুণিত পুরোনো বই কেনা কোনো ধরনের অবৈধ কাজ নয়―এমন রায় দিয়েছেন মার্কিন বিচারক উইলিয়াম অ্যালসাপ। যদিও ঘটনাটি এখনকার নয়, ২০২৫ সালের।
তিনজন লেখক মামলা করেছিলেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে। মামলার রায়ে বিচারক উল্লেখ করেন, সমাজে বৈপ্লপিক রূপান্তরের উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগে ওই লেখকদের বইগুলো ব্যবহার করছে অ্যানথ্রপিক। এ কারণে বাদী লেখকদের মামলাটি বাতিল করে দেয়া হয়।
গত মাসে ওই পুরোনো বিচারিক কার্যক্রম সংক্রান্ত আদালতের নথিপত্র প্রকাশ হলে তখন জানা যায়, অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লডকে প্রশিক্ষণ দিতে হাজারও পুরোনো বই কেনা হলেও কাজ শেষে সেসব বই ধ্বংস করে ফেলা হচ্ছে।
এ ব্যাপারে একজন মুখপাত্র বলেন, উন্মুক্ত ওয়েব ডেটা, বাণিজ্যিকভাবে সংগৃহীত নানা ডেটাসেট এবং নিজেদের তৈরিকৃত ডেটার সমন্বয়ে ক্লডকে প্রশিক্ষণ দেয়া হয়। এআইকে প্রশিক্ষণের জন্য বই সংগ্রহ করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আমাদের ডেটা সংগ্রহ কর্মসূচিতে কোনো বিরল বা সহজপ্রাচ্য নয় এমন বই কেনার পর ধ্বংস করা হয় না।
এদিকে এআইকে প্রশিক্ষণ দেয়ার পর বিপুল সংখ্যক পুরোনো বই কাগজের স্তূপে পরিণত করে ধ্বংস করা হচ্ছে, এ ধরনের ধারণা উদ্বেগ তৈরি করেছে নানা মহলে।
পুরোনো বই বিক্রি যেমন উদ্বেগের সৃষ্টি করেছে, একইভাবে বইগুলো ধ্বংস করা নিয়ে প্রশ্ন ওঠেছে।
ধ্বংসাত্মক স্ক্যানিং:
অ্যানথ্রপিকের মামলাসংক্রান্ত আদালতের কাগজপত্রে দেখা গেছে, পুরোনো বই সংগ্রহ করার পর এআইয়ের প্রশিক্ষণ ক্ষেত্রে যুক্ত করার পর প্রকল্পটি নিয়ে একে অপরের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যেটিকে ‘পানামা প্রকল্প’ বলে উল্লেখ করেছেন।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, অ্যানথ্রপিকের প্রধান লক্ষ্য ছিল ‘বিশ্বের সব বই স্ক্যানের পর ধ্বংস করে ফেলে দেয়া। ইংরেজিতে ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’ বা ধ্বংসাত্মক স্ক্যানিংয়ের এই প্রক্রিয়ায় বইগুলো এমন জায়গায় পাঠানো হয়, যেখানে বাণিজ্যিক প্রক্রিয়ায় অসংখ্য বই ডিজিটালাইজ করা যায়। সবগুলো পৃষ্ঠা দ্রুত স্ক্যানিংয়ের সুবিধার জন্য এর বাঁধাইগুলো খুলে ফেলা হয়। এ কারণে চাইলেও ওই বইগুলো আর পাঠকদের হাতে ফিরিয়ে দেয়ার কোনো উপায় থাকে না।
বার্টার বুকস নামের বই দোকানের মালিক স্টুয়ার্ট ম্যানলি বলেন, প্রজেক্টে পানামাকে কেন্দ্র করে নানা রহস্য রয়েছে। আমার কাছে নামটি নতুন হলেও প্রকল্পটির বাস্তবতা কিন্তু নতুন নয়। বিষয়টি নিয়ে বই বিক্রেতাদের বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। তবে বইগুলো এই প্রকল্প বা অন্য এআই প্রতিষ্ঠানগুলোর এমন কোনো প্রকল্পের জন্য কেনা হচ্ছে কিনা, সেটি নিশ্চিত নই আমি। আর এসব বিক্রির হিসাব রাখাও বেশ কঠিন। কেননা, বইগুলো এমনভাবে বিক্রি হচ্ছে, যার কোনো নির্দিষ্ট ধরন বা যুক্তি খুঁজে পাওয়া যায় না।
হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়া বইগুলোর মধ্যে দুর্লভ বা অপ্রচলিত লাতিন ভাষার বই থেকে শুরু করে কাউবয় উপন্যাসও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বইগুলোর বিষয়বস্তুর এমন বৈচিত্র্যও বিষয়টিকে এআইয়ের দিকে ইঙ্গিত করে থাকে। কেননা, ভিন্ন ধাঁচের ও কিছুটা দুর্লভ বইয়ের লেখাগুলো চ্যাটবটের মতো জেনারেটিভ এআই টুলের প্রশিক্ষণে ব্যবহার হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব বই সংরক্ষণ করা জরুরি নয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাস্বত্ব বিশেষজ্ঞ অধ্যাপক এমিলি হাডসন বলেন, যুক্তরাজ্যের মেধাস্বত্ব আইন দেশটির আইন থেকে একদমই আলাদা। তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধান বিষয় হচ্ছে, এমন সব কপি করতে আগে কপিরাইটের মূল মালিকের অনুমতি নেয়া উচিত। এআই প্রশিক্ষণ দেয়া কিংবা প্রশিক্ষণের জন্য লাইব্রেরি তৈরির মতো কাজও এর বাইরে নয়।
নৈতিক উদ্বেগ:
হঠাৎ পুরোনো বই বিক্রি বাড়লেও পরবর্তীতে সেসব বই ধ্বংস করার কর্মযজ্ঞ নিয়ে নৈতিক উদ্বেগ দেখা দিয়েছে বই বিক্রেতাদের। তারা এমনটাও জানিয়েছেন, সব বই সংরক্ষণ করা জরুরি নয়।
এডিনবরার ম্যাকনটাস বইয়ের দোকানের মালিক ডেরেক ওয়াকার বলেন, সম্প্রতি প্রকাশিত কোনো অ্যাকাডেমিক বই যদি মাত্র একশ কপি প্রকাশ হয়, তাহলে এর মধ্যে ৭৫টি ইতোমধ্যে বিভিন্ন লাইব্রেরিতে থাকে, তাহলে তা খুবই দুর্লভ হতে পারে। যদিও এর একটি কপি ধ্বংস করা হলে বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু এমনও বই রয়েছে এবং আমরা এমন বইও বিক্রি করেছি, যেটি সংরক্ষণের জন্য মাত্র একটি কপি ছিল। আর দীর্ঘ সময় সংরক্ষণে থাকার পর তা যদি শুধু স্ক্যান করে ধ্বংস করা হয়, তাহলে বড় সমস্যা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












