ছয় মাসেই চা উৎপাদনে রেকর্ড
-গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
টানা দুই বছর নি¤œমুখী থাকার পর দেশের চা উৎপাদনে ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ কোটি ৬ লাখ ৩১ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি। জানুয়ারি-জুন সময়ে এটিই দেশের চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ছয় মাসে উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ২৯ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের জুন পর্যন্ত উৎপাদন হয়েছিল ২ কোটি ২৪ লাখ ১৯ হাজার কেজি।
সংশ্লিষ্টরা বলছেন, আগাম বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া এবং শ্রমিক অসন্তোষ কম থাকায় দেশের ১৭০টি চা বাগানে উৎপাদনে ইতিবাচক ধারা ফিরেছে। বিশেষ করে মার্চ থেকে জুন পর্যন্ত উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে।
চা বোর্ডের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, জানুয়ারিতে ৫ লাখ ৭৩ হাজার, ফেব্রুয়ারিতে ২৪ হাজার, মার্চে ২৫ লাখ ৫৮ হাজার, এপ্রিলে ৫৯ লাখ ১৮ হাজার, মে মাসে ৯১ লাখ ৫৩ হাজার এবং জুনে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছরের তুলনায় মার্চে ১২ লাখ ২৩ হাজার, এপ্রিলে ৩৬ লাখ ৪৬ হাজার, মে মাসে ৫ লাখ ৫ হাজার এবং জুনে ২৫ লাখ ৮০ হাজার কেজি বেশি চা উৎপাদিত হয়েছে।
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি বলেন, উৎপাদন ও চায়ের মান বাড়াতে বাগানগুলোতে সর্বোচ্চ মনিটরিং করা হচ্ছে। চায়ের ন্যূনতম দাম নির্ধারণের পর বাগান মালিকরাও চাষে আগ্রহী হচ্ছেন। উত্তরবঙ্গের বাগানগুলোর জন্য নগদে চা পাতা বিক্রিসহ বিভিন্ন খাতে ফান্ড গঠন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। এসব উদ্যোগের সুফল মিলছে।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন স্বাভাবিকভাবেই বাড়ে। প্রথম ছয় মাসের ধারা অব্যাহত থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু লক্ষ্যমাত্রা অর্জন নয়, চায়ের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)