বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি পূর্ণ আস্থা জানিয়েছে দেশটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টারের নেতৃত্বে দুই উপমন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
সফরের মূল উদ্দেশ্য দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
শামা ওবায়েদ বলেন, সৌদি প্রতিনিধিদল বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে।
তাদের মতে, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশে রয়েছে।
তিনি জানান, চলতি বছরের মধ্যেই সৌদি আরবে বাংলাদেশ-সৌদি যৌথ ব্যবসায়িক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান নেতৃত্ব দেবেন। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক পরামর্শ সভা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তবর্তী যুবকদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ চালু করল বিজিবি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত ১২ বিমান বিক্রি হবে ভাঙারি হিসেবে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবা-ছেলের সিন্ডিকেটে ১০ বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল -প্রধানমন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপির মহাসচিব পদে জোর আলোচনা, যা বললেন রিজভী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান -ড. মাহবুব উল্লাহ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেয়ার চক্রান্ত রুখে দেয়া হবে -এনসিপি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্মোহভাবে মূল্যায়ন হয়েছে’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
► সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ৬২৭ লাশ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা, এক ব্যক্তির একাধিক ডিলারশিপ নয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)