সরকারের ৬ মাস:
মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১৬ আগস্ট। জোর গুঞ্জন আছে, ছয় মাস পর মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে। ফলে সংসদ-সদস্যদের পাশাপাশি আগ্রহী নেতারা ওই সময়ের জন্য অপেক্ষা করছেন। সরকার ও বিএনপির মধ্যে আলোচনা-পর্যালোচনা হলো; ছয় মাসের ভাবমর্যাদা ও কর্মদক্ষতা অনুযায়ী মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মানদ-ে অনেকেই মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে জড়িয়ে পড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাদ দিয়ে ভাবমর্যাদাসম্পন্ন নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন হবে বলে সরকারে আলোচনা রয়েছে।
সরকার ও বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, কয়েক মাস ধরে, নিশ্চিত মন্ত্রী হবেন এমন অনেকের নাম আলোচনায় এলেও পরে সেই আলোচনা থেমে যায়। পরে খবর নিয়ে জানা যায়, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন ঠিকই; কিন্তু সেটি ৬ মাস পরে মন্ত্রিসভা পুনর্গঠনের সময়। ফলে আগ্রহী ও আলোচনায় থাকা ওই নেতারা এখন ছয় মাস পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এদিকে ছয় মাসের ‘পারফরম্যান্স’ অনুযায়ী মূল্যায়ন করা হবে, এমন আলোচনা থাকায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিতর্কিত কর্মকা- ও কথাবার্তা কমে গেছে। তারা এখন প্রায় সবাই ‘বিধি মোতাবেক’ চলার পাশাপাশি প্রধানমন্ত্রীর মনোভাব বুঝে চলার চেষ্টা করছেন। মন্ত্রণালয়ে অহেতুক ব্যয় কমিয়ে দেওয়া এবং চেষ্টা করছেন চলাফেরায় যতটা সম্ভব ‘সাদাসিধে ভাব’ আনতে। তারেক রহমানকে অনুসরণ করে কেউ কেউ কথা বলছেন নিরহংকরভাবে। সরকারের একজন প্রভাবশীল মন্ত্রী বলেন, সরকারের কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভা পুনর্গঠন হবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ৬ মাসের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই সিদ্ধান্ত নেবেন, কে কোন মন্ত্রণালয়ে ভালো-খারাপ করছেন। তার ভিত্তিতেই পুনর্গঠন কিংবা রদবদল হবে।
মন্ত্রিসভায় থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বেশ কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছেন। এক্ষেত্রে দু-একজন প্রতিমন্ত্রী তুলনামূলক অনেক ভালো ‘পারফরম্যান্স’ করছেন। মন্ত্রিসভা পুনর্গঠন হলে তারা পূর্ণ মন্ত্রীও হতে পারেন। এছাড়া সংসদ-সদস্য এবং বিএনপি ও সমমনা দলের দু-একজন নেতা টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন। প্রধানমন্ত্রী ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা তৈরি করেছেন, একটি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। যেটুকু ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বুঝি, ওনার যদি কখনো মনে হয় কেউ ভালো পারফর্ম করতে পারছেন না। তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দেওয়া, এগুলো যদি প্রয়োজন হয়, সেটা তিনি করবেন।’ ডা. জাহেদ বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আমার এমনটাই মনে হয়েছে। এটা এখন ১৮০ দিনের (সরকারের ১৮০ দিন) পরপর হবে, নাকি তার চেয়ে একটু সময় লাগবে, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












