আল ইহসান ডেস্ক:
ভুয়া বিশেষজ্ঞ এবং বিভ্রান্তিকর অনলাইন কন্টেন্টের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন। এখন থেকে চিকিৎসা, অর্থনীতি, আইন বা শিক্ষা বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে পরামর্শমূলক কন্টেন্ট প্রকাশ করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত ডিগ্রি বা পেশাদার সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) নতুন এই নীতিমালা বাস্তবায়ন শুরু করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ডুইন, বিলিবিলি এবং ওয়েইবোর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে এখন কন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সোশ্যাল মিডিয়া এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেনারেশন জেড বা জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। আগের মতো সন্তানদের বাকি অংশ পড়ুন...
৩০ এপ্রিল ২০২৬-এর তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, বর্তমানে ৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশ পরিচালিত হচ্ছে।
চলতি অর্থবছরের তিন মাস বাকি থাকতেই পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। এবার ব্যাংক থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। তবে গত ৩০ মার্চ পর্যন্ত সরকার নিয়েছে এক লাখ ছয় হাজার ৫১ কোটি টাকা। এতেই সরকারের চাহিদা পূরণ না হওয়ায় বিশেষ নিলাম ডেকে নেওয়া হয়েছে আরও ১০ হাজার কোটি টাকা।
সম্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, জেলা প্রশাসকদের কাছে আমরা একটি জিনিস চেয়েছি, তা হলো আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য তারা যেন নজরদারি বাড়িয়ে কাক্সিক্ষত ভূমিকা রাখেন। প্রশাসন ও নির্বাচিত সরকার উভয়ে সমন্বিতভাবে এসব পদক্ষেপের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদেশ থেকে মোট ১.৯ বিলিয়ন ডলারের পাঁচটি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার, যার মধ্যে ১.৬ বিলিয়ন ডলারই 'নন-কনসেশনাল' (অনমনীয়) ঋণ।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই অর্থের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা হিসেবে রাখা হবে, যা জরুরি আর্থিক চাপ মোকাবেলায় ব্যবহার করা হবে।
গত ২৮ এপ্রিল শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নন-কনসেশনাল ঋণসংক্রান্ত স্থায়ী কমিটির সভায় তুলনামূলক কঠিন শর্তের এসব ঋণের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় উপস্থিত ঠবাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি গ্রামে দীর্ঘদিনের পতিত লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। ১০ মাত্রার লবণাক্ততা সম্পন্ন প্রায় ৩ একর জমিতে ভুট্টা, বিনাধান-১০ ও ব্রিধান-৯৯ চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। এলাকায় প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে (কৃষি জমিতে নির্দিষ্ট গভীরতায় ও দূরত্ব বজায় রেখে ছোট গর্ত করে বীজ বা চারা রোপণ করা) ভুট্টা চাষ করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, উপকূলীয় এ অঞ্চলের কয়েক হাজার বিঘা জমি আমন মৌসুমের পর মিঠাপানির অভাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ৬,৩৭,০০০ এরও বেশি জরুরি কল পেয়েছে, যা ইসরায়েলি দখলদার অধিবাসী এবং সন্ত্রাসী সৈন্যদের মধ্যে উদ্বেগ, ট্রমা, একাকীত্বের অনুভূতি এবং আত্মহত্যার প্রচেষ্টার অভূতপূর্ব বৃদ্ধির ইঙ্গিত দেয়।
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন (এআরএএন) গত সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করে বলেছে যে, ১৯৭১ সালে সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি গাজা যুদ্ধের শুরু থেকে, এ পর্যন্ত এ সংক্রান্ত পরিসংখ্যান নজিরবিহীনভাবে বেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব ঘাটতির চাপ মোকাবিলায় সরকার যখন আয় বাড়ানোর তাগিদ দিচ্ছে, ঠিক সে সময়ে বিশাল অঙ্কের শুল্ক-কর বকেয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সংস্থাটির বকেয়া জমে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ কোটি ৯৩ লাখ টাকা। দীর্ঘ ৫২ মাসে এই বিপুল অঙ্কের শুল্ক-কর বকেয়া হয়েছে।
তবে, এনবিআরের কাছে বকেয়া বাড়ার বিষয়ে দ্বৈত করকে দায়ী করছে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, একই গ্যাসে পেট্রোবাংলার কাছ থেকে দুবার শুল্ক-কর ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে-বিদেশে প্রায় আড়াই হাজার কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশনা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করা ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।
দুদকের আন্তর্জাতিক সমন্বয় শাখার এক কর্মকর্তা জানান, বিভিন্ন দেশে উদ্ঘাটন হওয়া সম্পদসংক্রান্ত আদালতের জব্দের আদেশগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদফতরের মুখপাত্র এআইজি এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ পরিবর্তনের বিষয়টি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পোশাক বিষয়ে মন্ত্রণালয় একটি মতামত চেয়েছিল। আমরা সেই মতামত পাঠিয়েছি।
পুলিশের পাঠানো মতামত সম্পর্কে জানতে চাইলে এআইজি মিডিয়া বলেন, আমরা পক্ষে না বিপক্ষে মতামত দেই নি। আমরা মাঠ পর্যায়ে থেকে আসা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি।
রাতের ডিউটিতে নিরাপত্তা ইস্যু ও রঙ নিয়ে বেশি অভিযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের বেশ কিছà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছয় বছর আগে ঢাকায় সিআইডির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকসাদুদ-জামানকে অপহরণ করে তার স্ত্রীর কাছ থেকে ১ কোটি ৪২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচনায় এসেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা কায়সার রিজভী কোরায়েশী। ওই ঘটনায় আকসাদুদ-জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন ও পুলিশ কর্মকর্তা কায়সার কোরায়েশীর মধ্যে মুঠোফোনের কথোপকথনের একটি অডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাহমিনা ইয়াসমিনকে বলতে শোনা যায়, ‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই। আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?’
ঘটনাটি নিয়ে বিভ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়-এমন ধারণা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এখন থেকে সিন্ডিকেটের বদলে স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিলেটে টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, আমদানি-নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সà বাকি অংশ পড়ুন...












