চীনে ভুয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ডিগ্রি ছাড়া দেওয়া যাবে না পরামর্শ
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভুয়া বিশেষজ্ঞ এবং বিভ্রান্তিকর অনলাইন কন্টেন্টের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন। এখন থেকে চিকিৎসা, অর্থনীতি, আইন বা শিক্ষা বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে পরামর্শমূলক কন্টেন্ট প্রকাশ করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত ডিগ্রি বা পেশাদার সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) নতুন এই নীতিমালা বাস্তবায়ন শুরু করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ডুইন, বিলিবিলি এবং ওয়েইবোর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে এখন কন্টেন্ট নির্মাতাদের পেশাগত পরিচয় ও যোগ্যতা যাচাই করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, বিনিয়োগ, আইনি পরামর্শ বা শিক্ষাসংক্রান্ত কন্টেন্টে ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনা কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘গুরু’ বা স্বঘোষিত বিশেষজ্ঞদের সংখ্যা দ্রুত বেড়েছে। অনেকেই কোনো স্বীকৃত যোগ্যতা ছাড়াই চিকিৎসা পরামর্শ, বিনিয়োগ কৌশল বা আইনি ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এতে আর্থিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক বিভ্রান্তি বাড়ছে বলে মনে করে বেইজিং।
নতুন নীতিমালায় তথ্যসূত্র উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্রামাণ্যচিত্র বা পোস্টে গবেষণা, পরিসংখ্যান বা বিশেষজ্ঞ মতামত ব্যবহার করলে তার উৎস পরিষ্কারভাবে দেখাতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা কন্টেন্টে নির্দিষ্ট লেবেল যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারে কোন কন্টেন্ট বাস্তব এবং কোনটি এআই-নির্ভর।
নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে কন্টেন্ট নির্মাতাদের। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ ইউয়ান পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এছাড়া সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করার ক্ষমতাও দেওয়া হয়েছে প্ল্যাটফর্মগুলোর হাতে।
এই আইন শুধু পেশাগত পরামর্শের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। শিক্ষামূলক বা তথ্যমূলক কন্টেন্টের আড়ালে গোপনে ওষুধ, সাপ্লিমেন্ট বা স্বাস্থ্যপণ্যের প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে। অনেক ইনফ্লুয়েন্সার সাধারণ টিপস দেওয়ার ভান করে পণ্যের বিজ্ঞাপন প্রচার করতো। নতুন নীতিমালায় সেই সুযোগও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












