পুলিশের পোশাক পরিবর্তন:
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় সদরদফতর
, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পোশাক পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদফতরের মুখপাত্র এআইজি এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ পরিবর্তনের বিষয়টি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পোশাক বিষয়ে মন্ত্রণালয় একটি মতামত চেয়েছিল। আমরা সেই মতামত পাঠিয়েছি।
পুলিশের পাঠানো মতামত সম্পর্কে জানতে চাইলে এআইজি মিডিয়া বলেন, আমরা পক্ষে না বিপক্ষে মতামত দেই নি। আমরা মাঠ পর্যায়ে থেকে আসা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি।
রাতের ডিউটিতে নিরাপত্তা ইস্যু ও রঙ নিয়ে বেশি অভিযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের বেশ কিছু অভিযোগ এসেছে। এরমধ্যে রাতের ডিউটিতে কাজ করা পুলিশের সদস্যদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। বিশেষ করে রাতে ট্রাফিকের দায়িত্ব পালন করা পুলিশকে দেখা যায় না। এছাড়া রঙের মান নিয়ে অভিযোগ রয়েছে।
মাঠ পর্যায়ে পোশাক নিয়ে ভাবনা জানতে জরিপ চালিয়েছে পুলিশ সদরদফতর
নতুন পোশাকে কাওরান বাজার এলাকায় দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সার্জেন্ট বলেন, নতুন পোশাকের কাপড় আগের পোশাকের চেয়ে শক্ত। দীর্ঘ সময় গায়ে রাখা যায় না। কষ্ট হয়। কাপড়ের মানও ভালো না। কয়েকদিনেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিন্তু কি করবো। আমরা তো এ বিষয়ে কাউকে কোনো অভিযোগ করতে পারি না। সরকার আমাদের জন্য যা নির্ধারণ করেছে তাই পরতে হচ্ছে। তিনি বলেন, শুধু আমি না আমার মতো সকলের মনেই এই পোশাক নিয়ে ক্ষোভ আছে।
পুলিশ সদরদফতরের কর্মকর্তারা বলছেন, এই পোশাকের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পোশাকেরও অনেকটাই মিল রয়েছে। অন্তর্বর্তী সরকার অনেকটা জোর করেই রুচিহীন রং ও নি¤œমানের কাপড়ে তৈরি পোশাক পুলিশকে ব্যবহার করতে বাধ্য করেছে।
জানা গেছে, পোশাক পরিবর্তনের জন্য গত সরকারের সাবেক দু’জন প্রভাবশালী উপদেষ্টা ও সাবেক একজন পুলিশ কর্মকর্তা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন) বেশি হস্তক্ষেপ করেছেন। তাছাড়া পুলিশের অন্তত এক ডজন কর্মকর্তা পেছন থেকে কলকাঠি নেড়েছেন। তাদের মধ্যে চারজন অবসরে চলে গেছেন। তারাই মূলত ঘুরেফিরে সিন্ডিকেটের নেতৃত্বে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বহাল, থাকবে সাধারণ ছুটি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অধিগ্রহণের জালে আটকা ৩৬ ভূমিমালিক
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মা-বাবার ভালোবাসা পাইয়ে দিতে হাতিয়ে নিল সাড়ে ৩ লাখ টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতির সময় ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন কবে? জানালেন পানি সম্পদ মন্ত্রী
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি -মাহফুজ
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে ডুবতে হবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)