এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব ঘাটতির চাপ মোকাবিলায় সরকার যখন আয় বাড়ানোর তাগিদ দিচ্ছে, ঠিক সে সময়ে বিশাল অঙ্কের শুল্ক-কর বকেয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সংস্থাটির বকেয়া জমে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ কোটি ৯৩ লাখ টাকা। দীর্ঘ ৫২ মাসে এই বিপুল অঙ্কের শুল্ক-কর বকেয়া হয়েছে।
তবে, এনবিআরের কাছে বকেয়া বাড়ার বিষয়ে দ্বৈত করকে দায়ী করছে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, একই গ্যাসে পেট্রোবাংলার কাছ থেকে দুবার শুল্ক-কর নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এলএনজি আমদানির সময় তাদের ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ উৎসে কর দিতে হচ্ছে। দ্বৈত করের ফলে গ্রাহক পর্যায়ে বাড়ছে এলএনজির দাম, পাশাপাশি বাড়তি শুল্ক-করের চাপে পড়ছে পেট্রোবাংলা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা ৫২ মাস আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) শুল্ক-কর বকেয়া রেখেছে পেট্রোবাংলা। এ নিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে অসংখ্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল বলেন, এখানে দ্বৈত করের কিছু বিষয় আছে। আমরা বন্দরে কর দিচ্ছি। আবার গ্রাহকের কাছে বিক্রির সময় তারা কর দিচ্ছে। ফলে একই জিনিসে দুইবার কর নেওয়া হচ্ছে।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, আমরা চিঠির জবাব দিয়েছি। ২২ হাজার কোটি টাকার মধ্যে ৮ হাজার ১০৩ কোটি টাকা পেট্রোবাংলা কখনো গ্রাহকদের কাছ থেকে আদায় করেনি। এজন্য পেট্রোবাংলা জ্বালানি বিভাগকে বলেছে, জ্বালানি বিভাগ এনবিআরের কাছে জবাব চেয়েছে। বাকি ১৪ হাজার কোটি টাকা সাবসিডির টাকা, গ্যাস বিলের বকেয়া, বিদ্যুৎ এবং সার কারখানার কাছে পাওনা বকেয়া পেলে দিয়ে দিতে পারবো। আমরা বিষয়গুলো জানিয়ে দিয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলার আরেক কর্মকর্তা বলেন, এখানে দ্বৈত করের বিষয়টি স্পষ্ট। এলএনজি আমদানির সময় একবার মূসক (ভ্যাট) দিতে হয়। আবার এই এলএনজি গ্যাস আকারে এলে আবার মূসক দিতে হয়। একই জিনিসে দুইবার মূসক। এছাড়া আমদানির সময় অগ্রিম আয়কর দিতে হয়। বছর শেষে যে অর্থ এআইটি (অগ্রিম আয়কর) দেওয়া হয়েছে, সেই টাকা থেকে কিছু অর্থ ফেরত পাওয়ার কথা। কিন্তু এনবিআর সেই অর্থ ফেরত দেয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












