মন্তব্য কলাম
আত্মঘাতী ঋণের কঠিন শর্তের বেড়াজালে আটকে যাচ্ছে সরকার। দেশবাসী কেনো নির্বিকার?
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
৩০ এপ্রিল ২০২৬-এর তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, বর্তমানে ৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশ পরিচালিত হচ্ছে।
চলতি অর্থবছরের তিন মাস বাকি থাকতেই পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। এবার ব্যাংক থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। তবে গত ৩০ মার্চ পর্যন্ত সরকার নিয়েছে এক লাখ ছয় হাজার ৫১ কোটি টাকা। এতেই সরকারের চাহিদা পূরণ না হওয়ায় বিশেষ নিলাম ডেকে নেওয়া হয়েছে আরও ১০ হাজার কোটি টাকা।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এরপর বাজেট সহায়তা হিসেবে ১৯০ কোটি মার্কিন ডলার ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রতি ডলার ১২২ টাকা ৯৫ পয়সা ধরে এই ঋণের পরিমাণ ২৩ হাজার ৩৬০ কোটি ৫ লাখ টাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরণের আর্থিক চাপ তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ চার মাসে এ খাতে অতিরিক্ত প্রায় ৩৯ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হবে। চলতি বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দ রয়েছে ৪২ হাজার কোটি টাকা।
এর বাইরে কৃষি ও সারের ভর্তুকিও বাড়বে। পাশাপাশি নতুন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষকদের কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড করেছে, কৃষি কার্ড চালুর পর্যায়ে রয়েছে। দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্যও চলতি বাজেট থেকেই ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকার অবকাঠামো উন্নয়ন কর্মসূচিও থামাচ্ছে না। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে ৩০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন বেতন কাঠামোর এক-তৃতীয়াংশ বাস্তবায়ন করলেও অতিরিক্ত প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ফলে রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে না বাড়লে ঋণের ওপর নির্ভরতা অব্যাহত থাকবে।
এ অর্থ জোগাড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে বাজেট সহায়তা নেওয়ার চেষ্টা করছে সরকার।
এ অবস্থায় বৈদেশিক ঋণ নিয়ে বাজেট বড় করার চেয়ে গুণগত মানের সাশ্রয়ী বাজেট জরুরি বলে আমরা মনে করি।
বর্তমানে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ দ্রুত গতিতে বাড়ছে। বাজেটের বড় অংশই বৈদেশিক ঋণ শোধ করতে চলে যাচ্ছে।
বিদেশি ঋণ ছাড় ও পরিশোধ এখন প্রায় সমান। জুলাই-ফেব্রুয়ারি সময়ের হালনাগাদ প্রতিবেদনে ইআরডি জানিয়েছে, এই সময়ে বিদেশি ঋণ ও অনুদান এসেছে ৩০৫ কোটি ৩০ লাখ ডলার। বিপরীতে একই সময়ে বাংলাদেশকে বিভিন্ন ঋণদাতা সংস্থা ও দেশকে প্রায় ২৯০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, বাজেটে অনেকে ক্ষেত্রে অপচয় হয়েছে এবং আগামী বাজেটেও একই ধারা থাকছে। চড়া সুদে বৈদেশিক ঋণ নিয়ে বাজেট বাড়ানো মূলত: ঋণ করে ঘি খাওয়ার চেয়েও বেশী অপরাধ।
এ কথা ঠিক যে, বার্ষিক উন্নয়ণ কর্মসূচি সঠিকভাবে প্রণয়ন করা জরুরি। তবে সাশ্রয়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি করতে হবে। এডিপিতে অহেতুক ব্যয় কমাতে হবে।
সরকারকে ঋণ নির্ভরতা বাদ দিতে হবে। সবার আগে বাংলাদেশকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে "যুদ্ধের ট্রফি" হিসেবে নিয়ে যেতো প্যারিসে (৩)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাটতে চাইছে বর্তমান সরকার?
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে “যুদ্ধের ট্রফি” হিসেবে নিয়ে যেতো প্যারিসে (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে “যুদ্ধের ট্রফি” হিসেবে নিয়ে যেতো প্যারিসে (১)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই শক্তির পথচলা এক। গুঞ্জন চলছে আমেরিাকা জামাতকে ক্ষমতায় এনে বাংলাদেশকে লিবিয়া, সিরিয়া, ইরাকের মত করতে চায়
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিরক্ষা স্বনির্ভরতা ও বহুমাত্রিক সার্ভে প্রযুক্তি: তুরস্ক, ইরান এবং পাকিস্তান থেকে বাংলাদেশের কারিগরি সহযোগিতার রোডম্যাপ (পর্ব-১১)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃষি শিল্পায়ন যথাযথভাবে করলে দেশবাসীকে কর মুক্ত এবং মূল্যস্ফীতি মুক্ত বাজেট তথা শায়েস্তাখাঁর আমলের মত সস্তা দ্রব্য মূল্যের বাজেট এমনিতেই উপহার দেয়া যাবে ইনশাআল্লাহ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গপোসাগরের শুধু টুনা মাছ বিক্রি করে বছরে ১৫ হাজার কোটি টাকা আয় সম্ভব।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতকে বুঝতে হবে তাদের সে দিন শেষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রয়োজন শরয়ী সর্বোচ্চ শাস্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের বাইরে চলে যাচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












