তিন মাসে জব্দ দুর্নীতির আড়াই হাজার কোটি টাকার সম্পদ
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে-বিদেশে প্রায় আড়াই হাজার কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশনা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করা ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে।
দুদকের আন্তর্জাতিক সমন্বয় শাখার এক কর্মকর্তা জানান, বিভিন্ন দেশে উদ্ঘাটন হওয়া সম্পদসংক্রান্ত আদালতের জব্দের আদেশগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানো হচ্ছে। এসব এমএলএআরগুলোতে সেসব সরকার যেন সম্পদ জব্দ করে বাংলাদেশে দুদককে অবহিত করে, সেই অনুরোধও জানানো হয়েছে। তবে অতীতে এ ধরনের বহু রিকোয়েস্ট বিভিন্ন দেশে পাঠানো হলেও খুব কম দেশই সাড়া দিয়েছে। বেশিরভাগ এমএলএআরের বিষয়ে কোনো সাড়া মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।
দুদক থেকে জানা যায়, দুদকের অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তাদের অনুরোধপত্রের পরিপ্রেক্ষিতে আদালত গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ৮০টি আদেশের মাধ্যমে ওই সব সম্পদ জব্দ করতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে কেবল জানুয়ারিতে ২ হাজার ৩৩০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করা হয়। আর ফেব্রুয়ারিতে ১৪২ কোটি টাকার সম্পদ এবং মার্চে ২৮ কোটি ৫০ লাখ টাকার সম্পদ জব্দ হয়েছে।
জব্দ হওয়া এসব সম্পদের মধ্যে দেশে ১৪৩ একর জমি, ১৯টি ভবন, ৩৭টি ফ্ল্যাট ছাড়াও ১২টি প্লট, বাণিজ্যিক স্পেস, বাড়িঘর, পুকুরসহ আরও বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে। এ ছাড়া গত তিন মাসে প্রায় ৩০০ ব্যাংক হিসাব, ১৩টি এফডিআর জব্দ করার পাশাপাশি একাধিক বিও হিসাব, বীমা পলিসি, সঞ্চয়পত্র, পে-অর্ডার, ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, অভিযোগ অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তার কাছে যদি মনে হয় বা বিশ^াস করার কারণ থাকে যে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি সম্পদ হস্তান্তর, বিক্রি কিংবা অন্য কোনোভাবে বেহাত করতে পারেন, তখন ওই সব সম্পদ ক্রোক কিংবা অবরুদ্ধ করতে আদালতে আবেদন করে থাকেন। এই সম্পদ দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুক; এমন আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দিয়ে থাকে।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, গত তিন মাসে যেসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ হয়েছে, সেসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আদালত রিসিভার নিয়োগ করে দিয়েছেন। আর বিদেশে থাকা ক্রোককৃত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশে এমএলএআর পাঠানো হচ্ছে।
এদিকে, গত তিন মাসের মধ্যে জানুয়ারিতেই বিদেশে পাচার হওয়া ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন সম্পদ জব্দের আদেশ পেয়েছে দুদক। দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্লান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম ও ভারতে এসব সম্পদ গড়েছেন।
দুদক থেকে জানা যায়, জব্দ হওয়া সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৪টি ফ্ল্যাট, ফিলিপাইনে ২টি ফ্ল্যাট ও ভারতে ৯টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের নামিদামি মার্কেটে ২৪৬টি বাণিজ্যিক স্পেস জব্দ করা হয়। এগুলোর মধ্যে মালয়েশিয়ায় ৪৭টি, কম্বোডিয়ায় ১১৭টি, থাইল্লান্ডে ২৩টি, সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি বাণিজ্যিক স্পেস রয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামে ৩৩টি অ্যাপার্টমেন্ট জব্দ করার আদেশ পেয়েছে দুদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












