উপকূলের লবণাক্ত জমিতে ভুট্টা আবাদে সাফল্য
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি গ্রামে দীর্ঘদিনের পতিত লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। ১০ মাত্রার লবণাক্ততা সম্পন্ন প্রায় ৩ একর জমিতে ভুট্টা, বিনাধান-১০ ও ব্রিধান-৯৯ চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। এলাকায় প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে (কৃষি জমিতে নির্দিষ্ট গভীরতায় ও দূরত্ব বজায় রেখে ছোট গর্ত করে বীজ বা চারা রোপণ করা) ভুট্টা চাষ করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, উপকূলীয় এ অঞ্চলের কয়েক হাজার বিঘা জমি আমন মৌসুমের পর মিঠাপানির অভাবে বছরের বড় একটি সময় পতিত থাকতো। লবণাক্ততার কারণে বোরো বা রবি মৌসুমে ফসল উৎপাদন প্রায় অসম্ভব হয়ে উঠতো। তবে বিএআরসির অর্থায়নে এবং সাতক্ষীরার বিনা উপকেন্দ্রের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় লবণসহনশীল ফসলের পরীক্ষামূলক চাষ শুরু হওয়ায় সেই চিত্র বদলাতে শুরু করেছে।
বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান বলেন, ধান কাটার পরের জমিতে কোনো চাষ না দিয়ে ডিবলিং পদ্ধতিতে চারা রোপণ করা যায়। ফলে কৃষকের অতিরিক্ত খরচ হয় না। ভুট্টা, বিনা সরিষা ও বিনাধান-১০-এর মতো লবণসহনশীল জাত উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী। এর মাধ্যমে পতিত জমিকে চাষের আওতায় আনা সম্ভব।
কৃষক রুহুল আমিন বলেন, লবণাক্ততার কারণে জমি ফেলে রাখতে হতো। এখন বিজ্ঞানীদের সহায়তায় চাষ করে লাভবান হচ্ছি। যদি এভাবে সহায়তা পাই, তাহলে আরও বেশি জমিতে চাষ করবো।
মাঠ দিবসে উপস্থিত অন্য কৃষকেরাও এ উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে লবণ সহনশীল ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা সহনশীল ফসলের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)