রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল ম-লের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নি বাকি অংশ পড়ুন...
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ
অর্থ:“যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সম্মানিত সুন্নত মুবারক আকড়ে ধরে থাকবেন অর্থাৎ পালন করবেন, তিনি একশত শহীদ উনাদের সমপরিমাণ ছওয়াব লাভ করবেন।”(মিশকাত শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটি পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত কায়িনাতের বুকে সর্বশ্রেষ্ঠ ফযীলত মুবারক, নাজাত ও চূড়ান্ত কামিয়াবীর শ্রেষ্ঠতম মাধ্যম। যা সকলের জন্ঠবাকি অংশ পড়ুন...
বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের ৫৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানিয়েছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বনশ্রীর বাসিন্দা ইব্রাহিম (৩৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানের খাদ্য বিপণন কর্মকর্তা। তার পরিবারে সদস্য তিনজন। তবে তিনি মা-বাবা ও ভাইয়ের সঙ্গে যৌথ পরিবারে থাকেন।
ইব্রাহিম বলেন, সবজির ভরা মৌসুম হলেও বেগুন, টমেটো, শসা প্রতিটির দামই চড়া। ঘরে দেড় বছরের বাচ্চার জন্য বাধ্য হয়ে অল্প ফল কিনতে হলেও নিজেদের জন্য কেনার মতো অবস্থা নেই। বাসা ভাড়া দিয়ে নিত্যদিনের জিনিসপত্র কিনতেই মাসের ১০ তারিখের আগে বেতন শেষ। প্রায় প্রতি মাসেই বাবা কিংবা ভাইয়ের কাছে ঋণ নিয়ে চলতে হয়। এই বাজারে পুষ্টির চিন্তা আর সঞ্চয় এখন আমাদের মতো মধ্যবিত্ বাকি অংশ পড়ুন...
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁয়েছিলো; রতি উঠেছিলো তিন হাজার টাকায়। দেশের বাজারে সোনার দামের এ ওঠানামা কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বাজারের দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় ক বাকি অংশ পড়ুন...
জাবি সংবাদদাতা:
মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পি মাছের চেয়ে দেশীয় নাপিত খয়রা বেশি কার্যকর বলে উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর এক গবেষণায়।
গবেষণায় দেখানো হয়েছে, নাপিত খয়রা মাছ ২৪ ঘণ্টায় গড়ে মশার প্রায় ৯৪টি মশার লার্ভা খেয়েছে।
একই সময় গাপ্পি মাছ খেয়েছে গড়ে ৫৬টির মতো লার্ভা। এ ছাড়া পরীক্ষায় চার প্রজাতির মাছই দূষিত পানিতে ১০ দিন পর্যন্ত বেঁচে ছিল।
তবে বাস্তব পরিবেশে এসব মাছের কার্যকারিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণাটি পরিচালনায় নেতৃত্ব দেন বিশ বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন তিন কেজি ৯৪১ গ্রাম এবং বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায় বাকি অংশ পড়ুন...
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ ধরে গবেষণা চালিয়ে আসছে। এবার নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্নধর্মী ব্যাখ্যা। গবেষকদের দাবি, এই পিরামিড নির্মাণে সম্ভবত পুলি ও কাউন্টারওয়েটভিত্তিক একটি যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিলো, যা তুলনামূলক কম শ্রমে এবং দ্রুত নির্মাণকে সম্ভব করেছিলো।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ।
নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় পিরামিডের গঠন ও পাথরের বিন্যà বাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
ফসল সংগ্রহের মৌসুমে পেঁয়াজের দাম কমে গেলে উৎপাদন খরচও তুলতে পারেন না কৃষক। আবার ভালো দামের আশায় পেঁয়াজ মজুত রাখলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে পচন, অঙ্কুর গজানো ও ওজন কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এই সংকট নিয়ে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
তাদের উদ্ভাবিত ব্যবস্থায় সংরক্ষণ কক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ করা যায়। প্রায় à§ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
প্রায় দুই কোটি টাকার অধিক মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ এবং মজুতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার আসামিরা হলো- কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, তৎকালীন সহকারী উপখাদ্য পরিদর্শক হেলাল উদ্দিন, কুড়িগ্রাম সদর উপজেলা তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান ও কুড়িগ্রামের বর্তমান ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি খাà বাকি অংশ পড়ুন...












