মেহেরপুর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক ওজন তিন কেজি ৯৪১ গ্রাম এবং বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যর ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে।
এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরে দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে উপস্থিত জনসাধারণের সামনে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাজেকে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে আমন্ত্রণ জানালেন স্পিকার
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণে বাঁচতে দৌড় যুবকের, কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুবকদের শুধু চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে -ত্রাণমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকার ৮ এলাকায় চলবে ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণ করা হবে -খোকন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি সেবাগ্রহীতারা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাকশ্রমিকদের বেতন কত?
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












