পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ।
নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় পিরামিডের গঠন ও পাথরের বিন্যাস বিশ্লেষণ করে এই তত্ত্ব উপস্থাপন করা হয়। এই পদ্ধতি বাস্তবসম্মত এবং এর মাধ্যমে পিরামিডের মতো বিশাল কাঠামো তুলনামূলক স্বল্প সময়ে নির্মাণের ব্যাখ্যা পাওয়া যায়।
গিজার পিরামিডে ব্যবহার করা হয়েছে প্রায় ২৩ লাখ চুনাপাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন কমপক্ষে ২ টন থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে ৬০ টনেরও বেশি। গবেষকদের ধারণা অনুযায়ী, পুরো পিরামিড নির্মাণে সময় লেগেছিলো প্রায় ২০ বছর। গড় হিসাবে প্রতি এক মিনিটে একটি করে পাথরের ব্লক বসানো হয়েছিলো বলেও অনুমান করা হয়।
এর আগে প্রচলিত ধারণা ছিলো, পিরামিড নির্মাণে বাইরের দিকে বড় ঢালু র্যাম্প ব্যবহার করে নিচ থেকে ওপরের দিকে পাথর তোলা হয়েছে। তবে নতুন গবেষণায় বলা হয়েছে, কেবল এই পদ্ধতিতে এত ভারী পাথর দ্রুত এবং সুনির্দিষ্টভাবে উপরের স্তরে তোলা কার্যত অসম্ভব।
নতুন তত্ত্ব অনুযায়ী, পিরামিডের ভেতরে থাকা ঢালু পথ ব্যবহার করে কাউন্টারওয়েটচালিত পুলি ব্যবস্থার মাধ্যমে পাথরের ব্লক উপরে তোলা হতো। এতে তুলনামূলক কম শক্তিতে বেশি নিয়ন্ত্রণ ও নির্ভুলতা পাওয়া যেতো। গবেষকদের ধারণা, এভাবে পিরামিড ভেতর থেকে বাইরের দিকে ধাপে ধাপে নির্মিত হয়েছে।
এই ব্যাখ্যার পক্ষে যুক্তি হিসেবে গবেষকরা পিরামিডের গ্র্যান্ড গ্যালারি ও অ্যাসেন্ডিং প্যাসেজ বা উর্ধ্বমুখী পথের বিশ্লেষণের কথা উল্লেখ করেছে। তাদের মতে, এসব পথ ছিলো অভ্যন্তরীণ ঢালু রাস্তা, যেখানে কাউন্টারওয়েট ও ভারী সেøজ চলাচল করতো। গ্র্যান্ড গ্যালারির দেয়ালে পাওয়া মসৃণতা ও ঘষার চিহ্ন বিশ্লেষণ করে তারা মনে করছে, সেখানে মানুষের হাঁটার চেয়ে ভারী বস্তু টানার প্রমাণই বেশি স্পষ্ট।
এই গবেষণা পিরামিড নির্মাণের রহস্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রাচীন মিশরীয়দের প্রকৌশল দক্ষতা সম্পর্কে আরও গভীর ধারণা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












