ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলায় একযোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন এবং বিপণন প্রতিরোধেও কার্যক্রম পরিচালনা করে অধিদপ্তরের টিমগুলো। এ ছাড়া হোটেল ও রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, সে বিষয়েও তদারকি করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করা, অযৌক্তিকভাবে পণ্য মজুদ না রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙিয়ে রাখা এবং ক্রেতাদের কাছে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
শুধু জরিমানা বা আইনগত ব্যবস্থা গ্রহণই নয়, বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতেও অভিযান চলাকালে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। এ সময় লিফলেট ও প্যাম্ফলেট বিতরণের পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে বাজারে পণ্য কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় থাকে।
দেশব্যাপী এ তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। পাশাপাশি স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরাও অভিযানে অংশ নিয়ে বাজার পর্যবেক্ষণে সহায়তা করেন।
এদিকে ভোক্তাদেরও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অধিদপ্তর। প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত কেনাকাটা বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা বাড়াতে পারে। পণ্য কেনার আগে মূল্যতালিকা ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য যাচাই করার পাশাপাশি উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে পণ্য কেনার সময় সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয়ের ভাউচার সংগ্রহের জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।
পণ্য কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে ভোক্তারা বাজারে সংঘটিত অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে পারবেন।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












