একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ঢাকা ও তার আশপাশে নানা স্থানে মাটির নিচে অতীতের মতো এখনো মোঘল বা সুলতানি আমলের অনেক কামান পাওয়া যায়। ঢাকার ইতিহাসপ্রেমীরা আজও দুটি কামানের কথা স্মরণ করেন- একটি মীর জুমলার বিবি মরিয়ম কামান, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে অবস্থান করছে, অন্যটি বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়া বড় আকারের কামান, কালে খাঁ কামান। এই নামও হয়তো অনেকেই শুনে থাকবেন।
১৭৭৪ সালের ৮ জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে ড. হকারওয়ার্থের কাছে ঢাকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা জে সি স্বাক্ষরিত একটি চিঠি যায়। ওই কর্মকর্তা চিঠিতে তার পুরো নাম লেখেনি। চিঠিতে সে লিখেছে-
“এই শহরের বিপরীত দিকে আমাদের ফ্যাক্টরি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১৫০ গজ দূরে একটি ছোট দ্বীপ (নদীর চর) রয়েছে; সেখানে পড়ে আছে এযাবৎ আমার দেখা সর্ববৃহৎ একটি যুদ্ধাস্ত্র (কামান) ও দুটি পাথরের বল। সেগুলোর আকার দেখে প্রতীয়মান হয়, সেগুলো ওই কামানেরই গোলা। এটি একটি অনন্যসাধারণ নির্মিত বস্তু, যা দীর্ঘকাল ধরে এভাবেই পড়ে রয়েছে। কামানটি এখানে কে এনেছিলো বা সেটি কোথা থেকে এখানে আনা হয়েছিলো, সে বিষয়ে এখানকার সবচেয়ে বয়স্ক লোকটিও কোনো তথ্য দিতে পারেনি।
এটি নিশ্চয়ই আদি কামান আবিষ্কারের মতোই। প্রাচীন এই কামান প্রথম দর্শনে মনে হবে ঢালাই করে নির্মিত, কিন্তু এর মুখের অংশ ও চেম্বার পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এটি কতগুলো দ- ও লোহার আংটার মাধ্যমে সংযোজিত করে নির্মাণ করা হয়েছে। আমি সতর্কতার সঙ্গে এর পরিমাপ নিয়েছি এবং এর একটি ড্রয়িং প্রস্তুত করে আপনার কাছে পাঠিয়েছি। আপনি যদি এটিকে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেন ও সাধারণের কাছে তুলে ধরবার উপযোগী মনে করেন, তবে আমি আশা করি, তা জেন্টলম্যান ম্যাগাজিনে প্রকাশ করা যেতে পারে। আমার স্মরণ হয় যে লন্ডন টাওয়ারে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রদর্শিত একইভাবে নির্মিত কিছু কামান দেখেছিলাম, কিন্তু সেগুলো এখানে প্রাপ্ত কামানের মতো সুনির্মিত নয়।”
জে সি তার চিঠির শেষ অংশে ঢাকার ধ্বংসপ্রাপ্ত বিলীয়মান মোঘল স্থাপত্যের সৌন্দর্যের প্রশংসা করেছে। সে এই কামানের বিস্তারিত মাপ লিপিবদ্ধ করে এবং একটি সেকশনাল ড্রয়িং করে তা ম্যাগাজিনে প্রকাশ করার জন্য লন্ডনে পাঠিয়েছিলো। সেই চিঠি, কামানটির পরিমাপ ও সেকশনাল ড্রয়িং ম্যাগাজিনটি ওই বছরের ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিলো। যদিও তা প্রকাশ হওয়ার আগেই হকারওয়ার্থ মৃত্যু বরণ করে।
জে সির চিঠিতে উল্লেখিত কামানটির বহুল প্রচলিত নাম কালে খাঁ কামান। লেখক মুনতাসীর মামুন তার একটি লেখায় উল্লেখ করেছে, এই কামানের নামকরণ কে করেছিলো জানা যায়নি, লোকমুখে এই নাম প্রচলিত ছিলো। সেই যুগে ঢাকায় কর্মরত কয়েকজন ব্রিটিশ সিভিলিয়ান কর্মকর্তার লেখায় এই কামানের উল্লেখ পাওয়া যায়।
১৭৮৮ সালে প্রকাশিত ‘মেমোয়ার অব আ ম্যাপ অব হিন্দুস্তান অর দ্য মোঘল এম্পায়ার’ এবং ১৮৪০ সালে প্রকাশিত ‘এনেকডটস অব ইন্ডিয়ান লাইফ’ -এই দুটি বইয়ে কালে খাঁ কামানের বর্ণনা রয়েছে। ১৭৭৪ সালে জে সির লেখা বর্ণনা, বিশেষ করে তার ড্রয়িং কামানটির প্রকৃত অবয়ব বুঝতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে। কোনো বস্তুর পূর্ণ অবয়বের পর্যাপ্ত পরিমাপ থাকা সত্ত্বেও শুধু পরিমাপের ওপর নির্ভর করে প্রকৃত অবয়ব নির্মাণ করা প্রায় অসম্ভব। কারণ, তথ্য দিয়ে বাহ্যিক কাঠামোর ত্রিমাত্রিক ধারণা পাওয়া গেলেও তার অবয়ব নির্মাণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কিছু দৃশ্যমান ড্রয়িং।
বই দুটির লেখকদ্বয় কামানটির দৈর্ঘ্যসহ নানা অংশের মাপ ও ওজনের বর্ণনা দিয়েছে। তারা উল্লেখ করেছে, কামানটির দৈর্ঘ্য ৩৪ ফুট। কিন্তু অন্য বর্ণনায় কামানটির দৈর্ঘ্য যথাক্রমে ২২ ফুট সাড়ে ১০ ইঞ্চি ও ২২ ফুট ৬ ইঞ্চি। কালে খাঁ কামানটি যে বুড়িগঙ্গা নদীর একটি দ্বীপে পড়ে ছিলো এবং দ্বীপটির ভাঙনের ফলে সেটি বুড়িগঙ্গায় তলিয়ে গিয়েছিলো, প্রায় সবাই তা উল্লেখ করেছে। ১৭৮০ সালে কামানটি নদীতে তলিয়ে যায়।
তবে ‘এনেকডটস অব ইন্ডিয়ান লাইফ’ বইয়ের লেখক লিন্ডস ১৭৭৬ সালে ঢাকায় এসেছিলো। সে তখন তার এক বন্ধু, যে যান্ত্রিক প্রকৌশল বিষয়ে দক্ষ ছিলো, তার পরিকল্পনায় কামানটি নৌপথে কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি, তার আগেই তাদের ঢাকা ছেড়ে যেতে হয়েছিলো।
আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিবি মরিয়ম কামানের আকার আমাদের বিস্মিত করে। কালে খাঁ কামান বিবি মরিয়ম কামানের দ্বিগুণের বেশি দৈর্ঘ্যের এক অনন্য প্রতœতাত্ত্বিক সম্পদ, যেটি এখনো বুড়িগঙ্গা নদীর তলদেশে রয়ে গেছে। কামানটি কীভাবে উত্তোলন করা যেতে পারে, তার সম্ভাব্য একটি প্রক্রিয়া নিয়ে এখনো আলোচনা চলছে।
সন্দেহ নেই, কালে খাঁ উদ্ধার হলে ঢাকাবাসীর জন্য তা হবে বিস্ময়-জাগানিয়া ও গৌরবময় ইতিহাসের স্মারক বিশেষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












