ঢাকায় তিন সদস্যের পরিবারের মাসিক খরচ ৬০ হাজার টাকা
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বনশ্রীর বাসিন্দা ইব্রাহিম (৩৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানের খাদ্য বিপণন কর্মকর্তা। তার পরিবারে সদস্য তিনজন। তবে তিনি মা-বাবা ও ভাইয়ের সঙ্গে যৌথ পরিবারে থাকেন।
ইব্রাহিম বলেন, সবজির ভরা মৌসুম হলেও বেগুন, টমেটো, শসা প্রতিটির দামই চড়া। ঘরে দেড় বছরের বাচ্চার জন্য বাধ্য হয়ে অল্প ফল কিনতে হলেও নিজেদের জন্য কেনার মতো অবস্থা নেই। বাসা ভাড়া দিয়ে নিত্যদিনের জিনিসপত্র কিনতেই মাসের ১০ তারিখের আগে বেতন শেষ। প্রায় প্রতি মাসেই বাবা কিংবা ভাইয়ের কাছে ঋণ নিয়ে চলতে হয়। এই বাজারে পুষ্টির চিন্তা আর সঞ্চয় এখন আমাদের মতো মধ্যবিত্তের জন্য দুরূহ ব্যাপার।
মেরাদিয়া বাজারের ফল বিক্রেতা বিল্লাল হোসেন। ফল বিক্রি করলেও নিজের পরিবারের পাতে পুষ্টিকর খাবার জোটে না।
বিল্লাল হোসেন বলেন, ২০ হাজার টাকা বেতনের মধ্যে ৮ হাজার টাকাই চলে যায় ঘর ভাড়ায়। বিদ্যুৎ, গ্যাস, তিনজনের খাবার ও ছেলের স্কুলের বেতন মেটাতে টানাটানি লেগে যায়। মাসে এক দিন গরুর গোশত আর দু-চারদিন মাছ খাওয়াও এখন আমাদের জন্য কঠিন। কম দামের সবজি আর ডিমই একমাত্র ভরসা।
পুষ্টিবিদরা বলছেন, সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য একজন মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় ৫০ থেকে ৬০ শতাংশ শর্করা, ১৫ শতাংশ প্রোটিন ও ৩০ থেকে ৩৫ শতাংশ স্নেহজাতীয় খাবার থাকা প্রয়োজন। এই সুষম উপাদানের ঘাটতি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
দেশে বেশিরভাগ মানুষ শর্করার জন্য ভাতের ওপর নির্ভর করে। কেউ কেউ রুটি বা পরোটা থেকেও শর্করা নেন। মানুষ প্রোটিনের জন্য মূলত মাছ বা গোশতের ওপর নির্ভরশীল। আর তেল, ঘি, মাখন, পনির ও চর্বি থেকে স্নেহ মেলে।
সরেজমিনে সম্প্রতি রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, গরুর গোশত বিক্রি হচ্ছে কেজি ৮০০-৯০০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২১০ টাকা। সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি। লেয়ার মুরগির কেজি ৩৬০ থেকে ৩৭০ টাকা। আর দেশি মুরগির কেজি ৭৩০ থেকে ৭৫০ টাকা।
চালের মধ্যে মোটা চাল খোলাবাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি। মাঝারি মানের চাল (পাইজাম, লতা) ৫৬ থেকে ৬৫ টাকা কেজি। সরু চাল মিনিকেট ও নাজিরশাইল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকায়।
এই দামের হিসাবে একটি পরিবারের খরচ কেমন হতে পারে? এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু ইমরানের সঙ্গে। তিনি বলেন, বর্তমান বাজারদর অনুযায়ী তিনজনের একটি পরিবারে প্রয়োজনীয় পুষ্টিমান নিশ্চিত করে খাবার খেতে হলে প্রতিদিন কমপক্ষে এক হাজার টাকা ব্যয় করতে হবে। খাদ্যের সঙ্গে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও পোশাকের খরচ বিবেচনায় নিলে এই খরচ প্রতিদিন গড়ে দুই হাজার টাকা ছাড়িয়ে যায়।
মাসে ৬০ হাজার টাকা আয় করতে না পারলে রাজধানীতে জীবনযাপন করা কি অসম্ভব? এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষজন স্বাভাবিকভাবেই অত্যন্ত সহনশীল। কোনো না কোনোভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকার চেষ্টা করেন তারা।’
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) পুষ্টিবিদ ড. মুনিরুল ইসলাম বলেন, বর্তমান বাজারে অনেক কিছুই মানুষ কিনতে পারছে না, এটা খুবই স্বাভাবিক। শাকসবজি কম খাচ্ছে, মাছ-গোশত হয়তো কম কিনছে, এতে দীর্ঘমেয়াদে প্রভাব পড়ছে। এই অপুষ্টির সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।
এই গবেষক বলেন, গর্ভধারণকারী বা প্রজননক্ষম নারী অপুষ্টির শিকার হলে তার প্রভাব সরাসরি সন্তানের ওপর পড়ে। এতে শিশুদের মধ্যে অপুষ্টিতে ভোগার প্রবণতা তৈরি হয় এবং নানা রোগের প্রকোপ বাড়ে। ওজন কমতে থাকে, আর শিশুদের শারীরিক বৃদ্ধি ও উচ্চতা বাধাগ্রস্ত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ ঘণ্টার জন্য টোল মুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উদয়ন স্কুলে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে চিঠি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












