নামাযে মহান আল্লাহ পাক ও বান্দার মাঝে কথোপকথন
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ছলাত বা নামায সর্বশ্রেষ্ঠতম ইবাদত। নামাযের মধ্যে মহান আল্লাহ পাক তিনি বান্দার সাথে কথোপকথন করেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ তায়ালা তিনি আপনাকে সালাম দিয়েছেন। আর বলেছেন, কোন বান্দা যখন নামাযের জন্যে মহান আল্লাহ পাক উনার দরবার শরীফে দাড়িয়ে ‘আল্লাহু আকবার’ বলে, তখন আমার এবং ঐ বান্দার মধ্যেকার পর্দা উঠিয়ে দেয়া হয়।
নামাযী যখন বলে: الحمد (আলহামদু) অর্থাৎ সকল প্রশংসা।
মহান আল্লাহ পাক তিনি তখন বলেন- لمن الحمد (লিমানিল হামদ) অর্থাৎ (কার জন্যে প্রশংসা)?
নামাযী বলে: لله (লিল্লাহি) অর্থাৎ (আল্লাহর জন্যে)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- من الله (মানিল্লাহ) অর্থাৎ (আল্লাহর পরিচয় কি)?
নামাযী বলে- رب العالمين (রব্বিল আলামীন) (অর্থাৎ তিনি বিশ্ব প্রতিপালক)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- ومن رب العالمين অর্থাৎ (ওয়ামার রব্বুল আলামীন) অর্থাৎ (বিশ্ব প্রতিপালক তিনি কে)?
নামাযী বলে- الرحمن الرحيم (আর রহমানির রহীম) (অর্থাৎ তিনি অনন্ত অসীম দয়াময়)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- ومن الرحمن الرحيم (অমানুর রহমানুর রহীম) অর্থাৎ (কে অনন্ত অসীম দয়াময়?)
নামাযী বলে- مالك اليوم الدين (মালিকি ইয়াও মিদ্দীন) অর্থাৎ (তিনি বিচার দিনের মালিক)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- يا عبدى أنا مالك اليوم الدين (ইয়া আবদী আনা মালিকি ইয়াও মিদ্দীন) অর্থাৎ (হে আমার বান্দা, আমিই বিচার দিনের মালিক)।
নামাযী বলে- ايام نعبد واياك نستعين (ইয়্যাকা না’বুদু অইয়্যাকা নাছতায়ীন) অর্থাৎ (ও আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- يا عبدى اعبدلي واستعن (ইয়া আবদী উ’বুদলী অছতায়িন) অর্থাৎ (তুমি আমারই ইবাদত করো এবং আমারই কাছে সাহায্য চাও)।
নামাযী বলে- اهدنا (ইহ দিনা) অর্থাৎ (আমাদেরকে পথ দেখান)।
মহান আল্লাহ পাক তিনি বলেন- الصراط المستقيم (আছ ছিরাতুল মুছতাকীম) (অর্থাৎ সরল সঠিক পথ, অর্থাৎ কোন্ পথ তুমি চাও)?
নামাযী বলে- صراط الذين أنعمت عليهم (ছিরাত্বল্লাজীনা আন আমতা আলাইহিম) (অর্থাৎ তাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন)।
মহান আল্লাহ পাক তিনি তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে লক্ষ্য করে বলেন, আপনারা সাক্ষী থাকুন, আমি আমার বান্দাকে নিয়ামতপ্রাপ্ত বান্দা তথা নবী, ছিদ্দীক্ব ও শহীদগণের দলভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ!
নামাযী বলে- غير المغضوب عليهم ولا الضالين (গায়রিল মাগদুবি আলাইহিম অলাদ্দল্লীন) (অর্থাৎ তাদের পথ নয়, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন এবং যারা পথভ্রষ্ট)।
মহান আল্লাহ পাক তিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে বলেন, আপনারা সাক্ষী থাকুন আমি তাকে নিয়ামতপ্রাপ্ত বান্দাগণের দলভুক্ত করেছি। আর গযবপাপ্ত ও তিরস্কৃত লোকদের অন্তর্ভুক্ত করিনি।
নামাযী বলে- আমীন! (হে মহান আল্লাহ পাক! আপনি কবুল করুন)।
তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও বলেন, (আমীন) (হে মহান আল্লাহ পাক! আপনি কবুল করুন)। (তাফসীরে নূরুল কুরআন ১/১৮৮, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, নামায প্রশিক্ষণ-০৩)
-আল্লামা মুফতি সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে বুশর আল-মাযিনী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত পরিচিতি মুবারক:
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (১ম পর্ব)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












