বিজ্ঞান:
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
অক্টোপাসের নয়টি মস্তিষ্কের মধ্যে একটি তাদের মাথায় অবস্থিত, বাকি আটটি তাদের বাহুতে ছড়ানো। বাহুর এই ‘মিনি-মস্তিষ্কগুলো’ স্নায়ু কোষের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়াটি তাদের জটিল কাজ সম্পাদনে সহায়তা করে।
অক্টোপাসের বুদ্ধিমত্তা মাপতে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করেছে। যেমন, জটিল পরিস্থিতিতে খাবার সংগ্রহ করা, প্রতিকূল পরিবেশে রঙ বদলে লুকিয়ে থাকা এবং নির্দিষ্ট সংকেতের মাধ্যমে শিখতে পারার ক্ষমতা। ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, সাধারণ কাটলফিশ স্বল্প মানের খাবারের চেয়ে অপেক্ষা করে উচ্চমানের খাবার বেছে নিতে সক্ষম।
২০২৪ সালে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন রাজ্যে অক্টোপাস চাষ নিষিদ্ধ করা হয়। যুক্তি হিসেবে পরিবেশ দূষণ, প্যাথোজেন ছড়ানোর ঝুঁকি এবং অক্টোপাসের বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একটি অক্টোপাস খামার গড়ে তোলার পরিকল্পনা বিজ্ঞানী ও প্রাণী অধিকার কর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, অক্টোপাসের বুদ্ধিমত্তা ও চেতনার স্তর অনেক স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে তুলনীয়। তাই তাদের কল্যাণ নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ২০১০ সালে গবেষণার উদ্দেশ্যে অক্টোপাস ব্যবহারের ক্ষেত্রে নৈতিক দিকগুলো বিবেচনার নির্দেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












