স্বাস্থ্য সন্দেশ:
অবহেলিত পানিফলের যত উপকারিতা
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
সব ধরনের ফলই ভিটামিন ও মিনারেলসের ভালো উৎস। আর মৌসুমি ফল ভিটামিন- মিনারেলসের চাহিদা পূরণের সঙ্গে মৌসুম পরিবর্তনজনিত অসুস্থতা থেকে রক্ষা করতেও সাহায্য করে। শীতকালে পানিফল বাজারে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে চান না। তবে এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।
পানিফলের আরেকটি নাম শিংড়া। ফলগুলোতে শিংয়ের মতো খাঁজকাটা থাকে বলেই এ রকম নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।
পানিফলের গাছ সবুজ। ফল কালো কিন্তু ফলের ভেতরে শাঁস সাদা। এটি পানসে স্বাদযুক্ত, হালকা মিষ্টি ও কষযুক্ত।
উপকারিতা:
পানিফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত-পা ফোলা রোগ কমে যায়। উদরাময় ও তলপেটে ব্যথায় পানিফল খুবই উপকারী।
পানিফল পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস ও এতে নিম্ন সোডিয়াম থাকায় এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে।
দেহ ঠান্ডা করতে পানিফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় পানিফল।
পানিফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে এবং প্রদাহ দূরীকরণে সহায়তা করে।
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের। এমনকি অ্যান্টি ক্যানসার হিসেবেও কাজ করে পানিফল।
বমিভাব, হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নেই।
হজম সংক্রান্ত রোগ যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোমে (আইবিএস) পানিফল খেলে সহজে হজম হয়।
এটি হাইফাইবার যুক্ত খাদ্য বিধায় পেট অনেকক্ষণ ভরা রাখে। ফলে মানুষ অতিরিক্ত ক্যালরি গ্রহণ থেকে বিরত থাকে। এভাবে এটি ওজন কমাতে সহায়তা করে।
পানিফল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। গ্লুকোজ স্পাইকের ঝুঁকি কমায়। তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী।
অনিদ্রা, দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল।
পানিফল ঠান্ডা লাগা, সর্দিতেও স্বস্তি দিতে পারে। ব্রঙ্কাইটিস ও অ্যানিমিয়া কমাতে পারে এই ফল।
ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল অনবদ্য। পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












