বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র
বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোনগুলোকে প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, দিনের শুরুর দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনের দিকে বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (একমুখী আক্রমণকারী ড্রোন) পাঠায়। তবে সেগুলো প্রতিহত করা হয়েছে এবং এতে মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। বাহরাইনও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।