বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদের পশ্চিম দিকে, কাটাতুম্বো নদী যেখানে হ্রদে মিশেছে, তার আশপাশের পানাভূমি অঞ্চলে এই বজ্রপাতের ঘটনা বেশি দেখা যায়। স্থানীয় বারি জনগোষ্ঠীর ভাষায় ‘কাটাতুম্বো’ শব্দের অর্থ ‘বজ্রের ঘর’। নামের সঙ্গে এই অঞ্চলের প্রকৃতির যেন অদ্ভুত মিল রয়েছে।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বছরে প্রায় ১৪০ থেকে ১৬০ রাত এই অঞ্চলে বজ্রঝড় হতে পারে। কোনও কোনও রাতে প্রায় নয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুতের ঝলকানি দেখা যায়। এক মিনিটে ১৬ থেকে ৪০ বার পর্যন্ত বজ্রপাতের ঘটনাও নথিভুক্ত হয়েছে।
স্যাটেলাইট-ভিত্তিক হিসাব অনুযায়ী, এখানে প্রতি বর্গকিলোমিটারে বছরে প্রায় ২৫০ বার বজ্রপাত হতে পারে। পৃথিবীর অন্যতম বজ্রপাতপ্রবণ অঞ্চল হিসেবে তাই কাটাতুম্বোর বিশেষ পরিচিতি রয়েছে।
এই অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় ভূপ্রকৃতি ও বায়ুম-লের বিশেষ পরিস্থিতি। মারাকাইবো হ্রদ ও তার আশপাশের পানাভূমি থেকে বাতাসে প্রচুর পানীয় বাষ্প জমা হয়। অন্যদিকে, আন্দিজ পর্বতমালা, পেরিজা পর্বতমালা এবং মেরিডা কর্ডিলেরার মতো উঁচু পর্বতশ্রেণি ঘিরে রেখেছে এই অঞ্চলকে।
উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে পর্বত থেকে নেমে আসা অপেক্ষাকৃত ঠান্ডা বাতাসের সংঘাতে বায়ুম-ল অস্থির হয়ে ওঠে। তৈরি হয় শক্তিশালী বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি। ঝড়ের মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ জমতে থাকলে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। এই বজ্রপাতের অধিকাংশই মেঘের ভেতরে ঘটে।
কেন কাটাতুম্বোতেই এমন ঘটনা এত ঘন ঘন ঘটে, তা নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা চলছে। স্থানীয় বায়ুপ্রবাহ, আর্দ্রতা, ঋতু পরিবর্তন এবং এল নিনোর মতো বৃহত্তর পানিবায়ুগত প্রভাবও এর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
কাটাতুম্বো অঞ্চলে বজ্রপাতের তীব্রতা সারা বছর এক রকম থাকে না। ঋতু ও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী এর ঘনত্ব বাড়ে বা কমে। ২০১০ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই অঞ্চলে বজ্রপাতের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিলো।
রাতের আকাশে দূর থেকে দেখা যেতো বলে এই বজ্রপাতকে একসময় ‘মারাকাইবোর বাতিঘর’ বলা হতো। নাবিকদের কাছে এই আলোর ঝলকানি ছিলো পরিচিত দৃশ্য।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।