ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
আল ইহসান ডেস্ক:
ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি, প্রামাণ্যচিত্র ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির ডেটা সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘গারান্তে’।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই যেন ফোনের গ্যালারিতে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য, ছবি ও প্রামাণ্যচিত্রে নজরদারি চালানো যায় সেই ব্যবস্থা রেখেছিলো ফেসবুক।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেসবুকের ‘এবঃ ংঁমমবংঃরড়হং ভৎড়স মধষষবৎু যিবহ নৎড়ংিরহম ঋধপবনড়ড়শ’ নামের ফিচার। এটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও প্রামাণ্যচিত্র পোস্ট করার পরামর্শ দেখানো হয়।
গারান্তের দাবি, এ ধরনের তথ্য ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে যথাযথ ও সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি। ফিচারটির অনুমতি চাওয়ার প্রক্রিয়াও ছিলো অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছে, তা স্পষ্টভাবে বুঝতে পারেনা। এ ছাড়া ফিচারটি ডিফল্টভাবেই চালু রাখা হয়েছিলো। ফলে অটোমেটিক ফোন ব্যবহারকারীর সব তথ্য ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
এমন অবস্থায় ফোন ব্যবহারকারীর ব্যক্তিগত সুরক্ষা (প্রাইভেসি) থাকলো কোথায় এমন প্রশ্নও তুলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে প্রণীত ইতালির আইন লঙ্ঘন করেছে বলে মনে করছে সংস্থাটি।
গারান্তের ধারণা, এ ঘটনায় ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ঝুঁকির মুখে পড়েছে।
জরিমানার পাশাপাশি ফেসবুককে ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে গারান্তে। একই সঙ্গে ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া ফিচারটি ডিফল্টভাবে চালু না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংস্থাটির ইতিহাসে এটি এখন পর্যন্ত আরোপ করা সবচেয়ে বড় জরিমানা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার পরিমাণ মেটার বৈশ্বিক বার্ষিক আয়ের প্রায় ০.৪৭ শতাংশের সমান।
জানা গেছে, মেটার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তদন্তে প্রতিষ্ঠানটির অসহযোগিতার বিষয়টিও বিবেচনায় নিয়েছে গারান্তে। পাশাপাশি ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
সব ›
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার -শিক্ষামন্ত্রী
বরিশালনিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।