মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
মাসবূক মুক্তাদী ইমাম উনার সালামের পর যে রাকায়াত হতে শুরু করবে সেই রাকায়াতই প্রথম রাকায়াত মনে করতে হবে। অর্থাৎ ক্বিরায়াত প্রথম রাকায়াত হিসেবে পড়তে হবে। কিন্তু তাশাহহুদের ক্ষেত্রে প্রথম রাকায়াত গণনা করে দ্বিতীয় রাকায়াতে বসতে হবে।
যদি কেউ মাগরিবের নামায এক রাকায়াত পেয়ে থাকে, তবে তাকে বাকী দুই রাকায়াত নামায এ নিয়মে আদায় করতে হবে- দ্বিতীয় রাকায়াত পড়ার পর বসে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়তে হবে, তৃতীয় রাকা‘আতের শেষ বৈঠকে তাশাহহুদ, পবিত্র দুরূদ শরীফ ও দু‘আ মাছূরা পড়তে হবে। এই শেষ দুই রাকা‘আতের প্রথম রাকায়াতে ছানা, তা‘আওউয ও তাসমিয়াসহ পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ পড়তে হবে এবং দ্বিতীয় রাকায়াতে তাসমিয়া ও পবিত্র সূরা ফাতিহা শরীফসহ অন্য পবিত্র সূরা শরীফ পড়তে হবে। এ ব্যক্তির ইমাম ছাহিব উনার সাথে একবার এবং নিজের দু’বার মোট তিনবার বৈঠক করতে হবে।
যদি চার রাকায়াত বিশিষ্ট নামাযের এক রাকায়াত পায়, তবে ইমাম উনার সাথে না পাওয়া তিন রাকা‘আতের প্রথম রাকায়াতে ছানা, তাআওউয, তাসমিয়া, পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ পড়ে, রুকূ’-সিজদা করে বসে তাশাহহুদ পড়তে হবে, দ্বিতীয় রাকায়াতে তাসমিয়া, পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ পড়ে, রুকূ’-সিজদা করে না বসে দাঁড়াতে হবে এবং তৃতীয় রাকায়াতে কেবল তাসমিয়া ও পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়ে রুকূ’-সিজদা করে শেষ বৈঠক করতে হবে। যদি ইমাম উনার সাহু সিজদা করার পূর্বেই মাসবূক দাঁড়িয়ে যায় তবে মাসবূককে পুনরায় বসে ইমাম উনার সাথে সিজদা সাহু আদায় করতে হবে।
যদি মাসবূক ইমাম উনার সাথে সিজদা সাহু আদায় করতে না পারে তবে তাকে নামায শেষে সিজদা সাহু আদায় করে নিতে হবে।
মাসবূক ব্যক্তি নিজের শেষ বৈঠকের পূর্বে ইমাম উনার সাথে যতোবার বৈঠক করবে ততোবার তাকে তাশাহহুদ পড়তে হবে। আর নিজের ছুটে যাওয়া নামায আদায় করার সময় সূরা-ক্বিরাআত চুপে চুপে পড়তে হবে; অন্যথায় অন্য কেউ জামা‘আতে নামায পড়ার নিয়তে তার ইক্তিদা করতে পারে।
যদি চার রাকায়াত নামাযের দুই রাকায়াত নামায আদায় হয়ে যাওয়ার পর তৃতীয় রাকায়াতে শামিল হয় তাহলে মাসবূককে ইমাম উনার সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যথারীতি দুই রাকায়াত নামায একাকী আদায় করলে যে নিয়মে আদায় করতো ঠিক সেই নিয়মে আদায় করতে হবে। অর্থাৎ ইমাম উনার সালামের পর দাঁড়িয়ে ছানা, তা‘আওউয, তাসমিয়া পাঠ করার পর পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ পড়ে যথাক্রমে রুকূ’, সিজদা করতে হবে এবং সিজদা হতে সোজাসুজি দাঁড়িয়ে তাসমিয়াসহ পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ পাঠ করে যথাক্রমে রুকূ’ ও সিজদা করে আরেক রাকায়াত পড়তে হবে এবং যথারীতি শেষ বৈঠক করতঃ সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে।
যদি ইমাম ছাহিব প্রথম দুই রাকায়াতে ক্বিরা‘য়াত (পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ) ছেড়ে দিয়ে থাকে এবং তৃতীয় ও চতুর্থ রাকায়াতে তা পূর্ণ করে, এমতাবস্থায়ও মাসবূককে বাকী নামায আদায় করার সময় প্রত্যেক রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অপর একটি পবিত্র সূরা শরীফ পাঠ করতে হবে। অন্যথায় ফরয তরক করার কারণে মাসবূকের নামায বাতিল হয়ে যাবে। আর যদি মাসবূক শুধু পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করে, তাতে তার নামায হয়ে যাবে তবে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। অর্থাৎ তাকে সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি সিজদায়ে সাহু না দেয় তাহলে তার নামায বাতিল হয়ে যাবে।
ইমাম ছাহিব চার রাকায়াত নামায আদায় করার পর শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসে যদি পঞ্চম রাকা‘আতের জন্য দাঁড়িয়ে যায় এবং মাসবূক ওই ইমাম ছাহিব উনার তাবেদারী করে তাহলে মাসবূকের নামায বাতিল হয়ে যাবে। কারণ মাসবূকের জন্য বাকী নামায আদায় করা হচ্ছে ফরয। আর ইমাম ছাহিব উনার চার রাকা‘আতের পরবর্তী অতিরিক্ত নামায হচ্ছে নফল।
সম্মানিত হানাফী মাযহাব অনুযায়ী ফরয নামায আদায়কারীর জন্য নফল নামায আদায়কারীর পিছনে ইক্তিদা করা জায়িয নেই। যদি ইক্তিদা করে তাহলে তার নামায বাতিল হয়ে যাবে।আর ইমাম তাশাহহুদ পরিমাণ না বসে পঞ্চম রাকা‘আতের জন্য দাঁড়িয়ে গেলে সিজদা না করা পর্যন্ত কারো নামায ফাসিদ বা বাতিল হবে না। আর যদি সিজদা করে তবে ইমাম, মুক্তাদী ও মাসবূক সকলের নামায বাতিল হবে।
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।