ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক ফৌজদারি রিভিশন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন।
এর আগে, গত ২৮ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এক আদেশে ওমরাহ হজ পালনের জন্য মাসুম চৌধুরীকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ওই আদেশে ১৫ নভেম্বর থেকে এক মাসের জন্য তাকে বিদেশ গমনের অনুমতি এবং এ সময়ের জন্য তার পাসপোর্ট নিজ জিম্মায় দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
তবে বিচারিক আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক। রোববার শুনানি শেষে উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ১১ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় একটি মামলা (এজাহার) দায়ের করা হয়।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ট্রাস্টি কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন। এজহারে ২০৭ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলায় ইউএফএসের চেয়ারম্যান সৈয়দ আলমগীর ফারুখ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর (৪৩), পরিচালক ইশরাত আলমগীরসহ (৭৩) মোট ১০ জনকে আসামি করা হয়। এজাহারে মোহাম্মদ মাসুম চৌধুরী ৮ নম্বর আসামি।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামিরা জামিনে রয়েছেন। আদালতের নথি পর্যালোচনা করা দেখা যায়, মাসুম চৌধুরীকে এর আগেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল।
আরও পড়ুন
সব ›
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।